
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল হল গ্রহের সেনাপতি। এটি সাহস, আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তির কারক। তাই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করলে সব রাশির উপরই তার প্রভাব পড়ে। আর ১২ অগাস্ট ২০২৬, বুধবার রাত ১০টা ৪২ মিনিটে মঙ্গল রাহুর আর্দ্রা নক্ষত্রে যাচ্ছে। আর মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪ রাশির ভাগ্য বদলে যাবে। এই সব রাশির বাড়বে ইনকাম। টাকার অভাব মিটবে। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই ঝটপট এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও মঙ্গল গোচরে সেরা সময় কাটাবে। এই রাশির মানুষের মন ভাল থাকবে। মানসিক সমস্যা মিটে যাবে। চাকরিতে মিলবে নতুন সুযোগ। পাশাপাশি ইনকাম বেড়ে যাবে। ব্যবসাও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ভাগ্যের সঙ্গ মিলবে। শরীর ভাল থাকবে। অনেক রোগ থেকে সেরে উঠতে পারবেন। পরিবারে শান্তি ফিরবে।
মিথুন রাশি
মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে আর্দ্রাতে প্রবেশ করছে। যার ফলে জীবনে এগিয়ে যাবে মিথুন রাশি। এই সময় সময় টাকার অভাব শেষ হবে। আয় বাড়বে। ইনকামের নতুন পথ খুঁজে পাবেন। শুধু তাই নয়, এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। নতুন লিডারশিপ পদে যেতে পারেন। ভাগ্যও সঙ্গ দেবে। এছাড়া পরিবারে শান্তি আসবে। বড় কোনও জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
কর্কট রাশি
মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন শুভ ফল দেবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় ধন পাবেন। ব্যাঙ্কে জমবে প্রচুর টাকা। পাশাপাশি বিজনেস পার্টনাররা বড় ডিল পেতে সাহায্য করতে পারেন। ভাগ্যকে পাশে পাবেন। এই নক্ষত্র পরিবর্তনে প্রেমের সম্পর্ক নয়া মোড় নেবে। ভাই-বোনের মধ্যে চলতে থাকা ঝামেলা অশান্তি মিটে যাবে।
ধনু রাশি
ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে ধনু রাশির। এই সময় তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস। যার ফলে সব ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া এই সময় আয়ও বৃদ্ধি পাবে। কেরিয়ারে উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি ব্যবসায় বিরাট বড় ডিল ক্র্যাক করে ফেলতে পারেন। যার ফলে জীবন থেকে উধাও হয়ে যাবে টাকার সমস্যা।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।