
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটি সাহস, ভূমি এবং আত্মবিশ্বাসের কারক। আর যখনই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে, তখন সব রাশির জীবনেই প্রভাব পড়ে। আর ভাল খবর হল, ১২ অগাস্ট ২০২৬, অর্থাৎ বুধবার রাত ১০টা ৪২ মিনিটে মঙ্গল রাহুর নক্ষত্র আর্দ্রায় প্রবেশ করেছে। এই নক্ষত্রে ২ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মঙ্গল। যার ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। তাদের ভাগ্য চমকাবে। গোল্ডেন টাইম কাটবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময় কোন ৪ রাশির ভাল সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
আর্দ্রা নক্ষত্রে গোচর মেষ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। এর ফলে শত্রুর হার হবে। শুধু তাই নয়, মানসিক শান্তি মিলবে। ভাগ্য সঙ্গ দেবে। যার জেরে টাকার অভাব মিটবে।
শুধু তাই নয়, এই সময় চাকরিতে উন্নতি হবে। হতে পারে প্রোমোশন। এছাড়া ব্যবসাতেও এগিয়ে যাবেন। সেই সঙ্গে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গোল্ডেন টাইম শুরু হবে।
মিথুন রাশি
মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন শুভ সময় নিয়ে আসবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। এই সময় জমির বিবাদ থেকে মুক্তি পাবেন। কোর্টের মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন।
এছাড়া এই নক্ষত্র পরিবর্তনে চাকরিতে ভাগ্যের সঙ্গ পাবেন। অর্থাভাব থাকবে না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই অহেতুক টেনশন করবেন না।
কর্কট রাশি
মঙ্গল আর্দ্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে। যার ফলে ধন সম্পর্কিত নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বাড়বে। বড় ডিল পেতে পারেন। এই নক্ষত্র পরিবর্তনে চাকরিতে উন্নতি হবে। পাশাপাশি ভাগ্য থাকবে পাশে।
মঙ্গল গোচরে পরিবারে ভাল সময় আসবে। জীবনসঙ্গীর পাশে থাকতে পারবেন। সুতরাং গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।
ধনু রাশি
এই রাশির জন্য আর্দ্রা নক্ষত্র গোচর সেরা সময় নিয়ে আসবে। ভাগ্য সঙ্গ দেবে। সুখে থাকতে পারবেন। বিদেশ গিয়ে উচ্চশিক্ষা নিতে পারেন। এই সময় ভাগ্যের তালা খুলবে। শুধু তাই নয়, এই নক্ষত্র পরিবর্তনে কেরিয়ারে এগিয়ে যাবেন। সেই সঙ্গে বাড়বে ব্যবসা। জীবনে গোল্ডেন টাইম আসতে পারে। আর এই কারণেই মঙ্গলের গোচরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।