Advertisement

Mangal Nakshatra Parivartan: ১২ অগাস্ট নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, বাড়বে কনফিডেন্স

১২ অগাস্ট নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল। যার জেরে ৪ রাশির ভাগ্য ঘুরে যাবে। আত্মবিশ্বাসও বাড়িয়ে নিতে পারবেন।

মঙ্গলের নক্ষত্র পরিবর্তনমঙ্গলের নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 5:22 PM IST
  • ১২ অগাস্ট নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল
  • যার জেরে ৪ রাশির ভাগ্য ঘুরে যাবে
  • আত্মবিশ্বাসও বাড়িয়ে নিতে পারবেন

জ্যোতিষ মতে, গ্রহের সেনপাতি হল মঙ্গল। এটি সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। তাই যখন এই গ্রহ নিজের নক্ষত্র পরিবর্তন করে, তখন তার প্রভাব পড়ে সব রাশির উপরই। আর সবথেকে বড় কথা চলতি মাসেই নিজের নক্ষত্র বদল করছে মঙ্গল। এটি ১২ অগাস্ট, ২০২৬ (বুধবার) রাত ১০টা ৪২ মিনিটে রাহুর আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে ২ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মঙ্গল। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে ৪ রাশির ভাগ্য বদলে যাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। 

তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকারা মঙ্গলের গোচরে বিশেষ লাভ পাবেন। এই সময় শত্রুরা পিছিয়ে যাবে। মিটে যাবে বড় সমস্যা। শুধু তাই নয়, এই সময় মানসিক সমস্যা কমবে। ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। এছাড়া ব্যবসার জন্যও সেরা সময় নিয়ে আসবে এই নক্ষত্র পরিতর্বন । শরীর সুস্থ থাকবে। রোগভোগ কমবে। সুতরাং চিন্তা করার সময় নেই বললেই চলে। 

মিথুন রাশি
মঙ্গল আর্দ্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে। তার ফলে শুভ পরিণাম মিলবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় জীবনে সফল হবেন। ভাগ্য সবসময় পাশে থাকবে। 

শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে। এছাড়া নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। 

কর্কট রাশি
মঙ্গল এন্ট্রি নিচ্ছে আর্দ্রা নক্ষত্রে। এর ফলে গোল্ডেন লাক পাবে কর্কট রাশি। এই সময় ব্যবসায় উন্নতি হবে। নতুন ডিল করতে পারবেন। এছাড়া চাকরিতেও এগিয়ে যাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ফিরবে। শুধু তাই নয়, এই যোগে সেরা সময় কাটাতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা আর্দ্রা নক্ষত্রের প্রভাবে শুভ সময় কাটাবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার জেরে জীবনে এগিয়ে যাবেন। এছাড়া বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিতে পারেন। শুধু তাই নয়, এই সময় কেরিয়ারে লাভ হবে। ব্যবসায় বড় ডিল পেতে পারেন। তাই অহেতুক নিজের মন খারাপ করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement