Advertisement

Mangal Shani Yuti 2026: ২ এপ্রিল থেকে ৩ রাশির জলের মতো খরচ হবে টাকা, জীবনে অশান্তি শুরু; মঙ্গল শনির যুতি

গ্রহের সেনাপতি মঙ্গল ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দুপুর ৩টে বেজে ৩৭ মিনিটে গোচর করে মীন রাশিতে প্রবেশ করবে। আর ওই রাশিতে আগে থেকেই বসে রয়েছে শনি। যার ফলে কিছু রাশির জীবনে বড়সড় সঙ্কট আসবে। বিরাট ক্ষতি হতে পারে কিছু রাশির জাতকদের। হাত থেকে খসবে টাকা। জীবনে অশান্তি শুরু হবে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন যে ঠিক কোন কোন রাশির এই সময়টা খারাপ যেতে পারে।

মঙ্গল শনি যুতিমঙ্গল শনি যুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • গ্রহের সেনাপতি মঙ্গল ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দুপুর ৩টে বেজে ৩৭ মিনিটে গোচর করে মীন রাশিতে প্রবেশ করবে
  • ওই রাশিতে আগে থেকেই বসে রয়েছে শনি
  • যার ফলে কিছু রাশির জীবনে বড়সড় সঙ্কট আসবে

গ্রহের সেনাপতি মঙ্গল ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দুপুর ৩টে বেজে ৩৭ মিনিটে গোচর করে মীন রাশিতে প্রবেশ করবে। আর ওই রাশিতে আগে থেকেই বসে রয়েছে শনি। যার ফলে কিছু রাশির জীবনে বড়সড় সঙ্কট আসবে। বিরাট ক্ষতি হতে পারে কিছু রাশির জাতকদের। হাত থেকে খসবে টাকা। জীবনে অশান্তি শুরু হবে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন যে ঠিক কোন কোন রাশির এই সময়টা খারাপ যেতে পারে।

মেষ, বৃষ ও কন্যা রাশি সতর্ক থাকুন
মঙ্গল এবং শনির যুতির জন্য মেষ রাশির স্বভাবে বদল আসতে পারে। আপনারা আক্রমণাত্মক হতে পারেন। এই সময় মাথা গরম হতে পারে খুব। যার ফলে ভুল পদক্ষেপ নিতে পারেন। 

এই সময় বাড়তে পারে খরচ। জলের মতো টাকা বেরিয়ে যেতে পারে। বিশেষত, বৃষ রাশির খরচ হবে বেশি। ও দিকে আবার কন্যা রাশি মুখে লাগাম রাখুন।

মীন রাশিতে এই যুতি তৈরি হচ্ছে, তাই মীন রাশির জাতকদের বেশি সতর্ক হতে হবে। এই সময় ধৈর্য ধরতে হবে। লাইফ পার্টনার বা ব্যবসার পার্টনারের সঙ্গে ধৈর্য ধরুন। অন্যথায় বড় বিপদে পড়বেন। এই সময় একটু অসাবধান হলেই কাজ আটকে যাবে।

কোন কোন বিষয়ে নজর দেবেন? 
মীন রাশিতে মঙ্গল এবং শনির যুতি। এর খারাপ প্রভাব পড়বে কিছু রাশির জীবনে। আপনাদের এই সময় পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে। পার্টনারের সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝামেলায় জড়াবেন না। মাইগ্রেন রোগীরা ভাল লাইফস্টাইল লিড করুন। মেডিটেশন করুন। 

এই সময় বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। এই পরিস্থিতিতে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করবেন না। এমনকী সাট্টাও খেলা চলবে না। 

এই সময় শরীরের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে। বিশেষত, পয়সার সমস্যা হতে পারে। এছাড়া বিরক্ত করতে পারে অ্যানজাইটি ও প্যানিক অ্যাটাকের মতো সমস্যা। তাই এই যুতি যতদিন না কাটে মাথা ঠান্ডা রাখুন।

Advertisement

দেশ দুনিয়াতেও বিপদ বাড়বে
মীন রাশিতে রয়েছে শনি। যার প্রভাব পড়বে গোটা বিশ্বেই। এই সময় আগ্নেয়গিরি ফাটতে পারে। সেই সঙ্গে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। এই সময় বিশ্ব রাজনীতিতে বড় সঙ্কট তৈরি হতে পারে। যার ফলে বাড়তে পারে অস্থিরতা। তাই এই সময় একটু সাবধানে থাকুন। নইলে বিপদ বাড়বে বই কমবে না।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement