
আগামীকাল ১০ নভেম্বর, মঙ্গলবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থানের বিচারে ১২টি রাশির জাতকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, কারও আবার আর্থিক লাভের যোগ রয়েছে। কোনও কোনও রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আবার কয়েকটি রাশির আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্জিকা অনুযায়ী, মঙ্গলবার কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি দুপুর ২টো পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি। সকাল ৯টা ১৯ মিনিট পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্র। তারপর শুরু হবে অনুরাধা নক্ষত্র। সারাদিন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে চাঁদ। এদিন শোভন যোগ, বুধাদিত্য যোগ, বাশি যোগ, আনন্দাদি যোগ এবং সুনফা যোগের প্রভাব থাকবে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে।
মেষ রাশি: মঙ্গলবার আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। দানধ্যানের কাজে আগ্রহ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। তবে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কোনও কাজ শেষ মুহূর্তে আটকে যেতে পারে। কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাল ভাবে ভেবে নিন। পড়াশোনার পাশাপাশি অন্য কোনও কাজের প্রতিও পড়ুয়াদের আগ্রহ বাড়তে পারে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য আসতে পারে। ব্যবসায় গতি বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এবং লাভের মুখ দেখতে পারেন। সরকারি চাকরিতে কর্মরতদের পদোন্নতির যোগ রয়েছে। তবে পদোন্নতির কারণে কর্মস্থল পরিবর্তন হতে পারে। পরিবারের কারও বিয়ের ক্ষেত্রে বাধা দূর হতে পারে। ব্যক্তিগত বিষয়ে বাইরের কারও পরামর্শ না নেওয়াই ভালো।
মিথুন রাশি: পদমর্যাদা ও সম্মান বৃদ্ধি পেতে পারে। সামাজিক ক্ষেত্রে কাজের জন্য পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন। বাড়িতে সুখ-সুবিধার সামগ্রী বাড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে চলতে থাকা বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরতরা সঞ্চয় প্রকল্পের দিকে বিশেষ নজর দেবেন। তবে মহিলা বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনও কাজ মানসিক চাপের কারণ হতে পারে।
কর্কট রাশি: মঙ্গলবার আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক লাভের সুযোগ আসতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন। তবে ঝুঁকিপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করুন। ব্যক্তিগত কোনও গোপন কথা প্রকাশ হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে ভালো সুযোগ আসতে পারে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
সিংহ রাশি: আকস্মিক আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। তবে শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। না হলে টাকা আটকে যেতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। আত্মীয়দের সঙ্গে চলতে থাকা বিবাদ মিটতে পারে। শ্বশুরবাড়ির কেউ আপনার কাছে টাকা ধার চাইতে পারেন। সন্তানের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি: সামাজিক ক্ষেত্রে সুনাম ও সম্মান বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি ও চিন্তাভাবনার সুফল পাবেন। নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজেও বেশি মনোযোগ দিতে পারেন। অংশীদারির ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি নিয়ে চিন্তা বাড়তে পারে।
তুলা রাশি: মঙ্গলবার মোটামুটি সাধারণ কাটবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। প্রেমের সম্পর্কে কোনও কথা গোপন করে থাকলে তা প্রকাশ্যে আসতে পারে। বন্ধুর শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের গাড়ি নিয়ে চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
বৃশ্চিক রাশি: অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলির দিকে মনোযোগ দিন। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। কারও কাছ থেকে টাকা ধার নেওয়ার পরিকল্পনা থাকলে তা সহজেই পূরণ হতে পারে। শিল্প ও দক্ষতার ক্ষেত্রে উন্নতি হবে। বিনোদনমূলক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রতিযোগিতায় অংশ নিলে পড়ুয়ারা সাফল্য পেতে পারেন। তবে সন্তানের কোনও আচরণে মন খারাপ হতে পারে।
ধনু রাশি: মঙ্গলবার কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না। ব্যবসার কাজে মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে প্রবীণদের সহযোগিতা পাবেন। জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবেন। কোনও গোপন কথা অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না। বয়স্কদের পরামর্শ মেনে চললে উপকার পাবেন। অকারণে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বিরোধীরা সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। মা-বাবার আশীর্বাদে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: আর্থিক দিক থেকে মঙ্গলবার বেশ ভালো কাটতে পারে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে। মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কোনও সুখবর পেলে তা সঙ্গে সঙ্গে অন্যদের জানাবেন না। মামার বাড়ির দিক থেকে আর্থিক লাভের যোগ রয়েছে। তবে বাবার পেটের সমস্যা হতে পারে। তাঁর স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ রাশি: মঙ্গলবার আত্মবিশ্বাস বজায় থাকবে। কাউকে কোনও প্রতিশ্রুতি দিলে তা সময়মতো পূরণ করার চেষ্টা করুন। জীবনযাত্রার মান উন্নত করতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর কাছ থেকে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকুন। প্রতিদিনের রুটিন ঠিক রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
মীন রাশি: সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মঙ্গলবার ভালো কাটতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আয় বাড়ানোর প্রচেষ্টায় গতি আসবে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবেন। ব্যবসার কাজে মনোযোগ দিলে সাফল্য আসতে পারে। অংশীদারির ব্যবসায় লাভের যোগ রয়েছে। আয়ও বাড়তে পারে। তবে কোনও আইনি বিষয়ে জড়িয়ে পড়লে বিশেষ সতর্ক থাকতে হবে। নিজের কাজের মাধ্যমে অন্যদের বিশ্বাস অর্জন করতে পারবেন।
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা ও বিশ্বাসের ভিত্তিতে এই রাশিফল দেওয়া হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।