Advertisement

Mangalwar Rashifal Tuesday Horoscope Astro Today: হনুমানের কৃপায় ৪ রাশির মঙ্গলময় দিন, বাকিদের কেমন কাটবে? জানুন মঙ্গলবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য হোক বা প্রেম, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

মঙ্গলবারের রাশিফলমঙ্গলবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 12:30 AM IST
  • কেমন যাবে আপনার আজকের দিন?

Horoscope 22st September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।

মেষ রাশি (Aries)
কর্মক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন হবে না। আর্থিক অবস্থা কোনওরকম চলনসই। মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও ব্যাপারে হঠাৎ উৎকণ্ঠা বাড়বে অতিমাত্রায়। কোনও পদস্থ ব্যক্তির সহায়তালাভ। দৈহিক দিক থেকে সাময়িক অস্বস্তিবোধ করবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি ও মানসিক অশান্তি দেখা দেবে।

বৃষ রাশি (Taurus)
দিনটা বেশ আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। যদিও কর্মক্ষেত্রে থাকবে পূর্ণ উদাসীন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ উৎসাহিত করবে। কোনও ঘটনায় সাময়িক উৎকণ্ঠা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও সাদা দ্রব্যলাভ। পরিবারের কারও সাথে মতবিরোধ। শারীরিক আমেজ নষ্ট হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বর্তমান থাকবে।

মিথুন রাশি (Gemini)
দিনটা কোনও মতেই ভালো না। যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ ক্রমোত্তর বৃদ্ধি পাবে। কোনও কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ। পরিচিতের গৃহে আতিথ্য গ্রহণ। কারও সাথে অযথা মনোমালিন্য। শারীরিক অস্বস্তি। অযাচিত কিছু অর্থ লাভ যোগ। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক অশান্তির মধ্যে দিয়েই কাটবে।  

কর্কট রাশি (Cancer)
দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ। সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। শরীর চলনসই। কোনও উৎসাহবর্ধক সংবাদলাভ। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কারও অযাচিত সহায়তা পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি বৃদ্ধি পাবে।   

Advertisement

সিংহ রাশি (Leo)
মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শরীর চলনসই। অযাচিত কারও সহায়তা লাভ। কোনও সংবাদ আনন্দ বৃদ্ধি করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র উৎসাহ ও আনন্দবর্ধক।

কন্যা রাশি (Virgo)
মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে। কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধজনিত অশান্তি দেখা দেবে।

তুলা রাশি (Libra)
কোনও ঘটনা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। আর্থিক টান দেখা দিলেও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি ও স্বজন বিষয়ে উৎকণ্ঠার সৃষ্টি হবে। হঠাৎ কোনও যোগাযোগ আনন্দ দেবে। কোনও উচ্চপদস্থের সহায়তা লাভ হবে। দেবালয় ভ্রমণ ও সাদা দ্রব্য লাভ যোগ। প্রণয়ক্ষেত্রে সাময়িক আনন্দ দিলেও মানসিক শান্তি নষ্ট করবে। 

বৃশ্চিক রাশি (Scorpio)
কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে। উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। বন্ধু সঙ্গ আনন্দ ও কোথাও আতিথ্যগ্রহণ করবেন। অযথা অর্থ ব্যয় ও কোনও ঘটনায় মনের উপর চাপ পড়তে পারে। শরীরের দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা কিছুটা হতাশার সৃষ্টি করবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। 

ধনু রাশি (Sagittarius)
কোনও ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করলেও দিনটা আনন্দবর্ধক। কোনও সুসংবাদ লাভ। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না। পারিবারিক কলহ ও স্বজন বিষয়ে উৎকণ্ঠা দেখা দেব। অযথা অর্থব্যয়। নিকট ভ্রমণ যোগ। হঠাৎ পুরনো বন্ধুস্থানীয়ের কারও সাথে যোগাযোগ প্রীতি বৃদ্ধি করবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মানসিক শান্তি নষ্ট করবে।

মকর রাশি (Capricorn)
কোন কর্মেই তেমন উৎসাহ পাবেন না। মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা বর্তমান থাকবে। টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান রয়ে যাবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে। কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। বন্ধু সান্নিধ্য আনন্দবর্দ্ধক। কোনও সুযোগ নষ্ট হতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র মনমালিন্যের সৃষ্টি করবে।

কুম্ভ রাশি(Aquarius)
মানসিক দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিনের অধিকাংশ সময় বিমূঢ় থাকবেন। দৈহিক সুস্থতা ও মেজাজ নষ্ট হবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় আংশিক শুভ হলেও মেজাজ পাবে না। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে। স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়ব। প্রণয়ক্ষেত্র উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।

মীন রাশি (Pisces)
মানসিক অস্থিরতার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কর্মক্ষেত্রের পরিবেশ উদ্বেগসূচক। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন। নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন। গৃহে অতিথির আগমন ও নিজ দোষে কোনও ক্ষতির সম্ভাবনা। স্বাস্থ্য বিচলিত করতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্র উৎসাহ বৃদ্ধি করবে তবে মানসিক অশান্তি বর্তমান থাকবে।
 
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Advertisement
Read more!
Advertisement
Advertisement