Advertisement

Shani Mangal Yuti: মঙ্গল-শনির ডবল ধামাকা, অক্টোবর পর্যন্ত রাজা ৪ রাশি

মঙ্গল ও শনির প্রভাবে আগামী অক্টোবর পর্যন্ত ভাগ্য খুলতে চলেছে ৪ রাশির। বৈদিক জ্যোতিষ মতে, এই সময় কর্মজীবন, ব্যবসা, টাকাপয়সা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে কয়েকটি রাশির জীবনে।

কর্মজীবন, ব্যবসা, টাকাপয়সা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে কয়েকটি রাশির জীবনে।কর্মজীবন, ব্যবসা, টাকাপয়সা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে কয়েকটি রাশির জীবনে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 7:31 PM IST
  • মঙ্গল ও শনির প্রভাবে আগামী অক্টোবর পর্যন্ত ভাগ্য খুলতে চলেছে ৪ রাশির।
  • কর্মজীবন, ব্যবসা, টাকাপয়সা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে কয়েকটি রাশির জীবনে।
  • দুই গ্রহের বিশেষ অবস্থানের কারণে তৈরি হয়েছে শক্তিশালী যোগ।

মঙ্গল ও শনির প্রভাবে আগামী অক্টোবর পর্যন্ত ভাগ্য খুলতে চলেছে ৪ রাশির। বৈদিক জ্যোতিষ মতে, এই সময় কর্মজীবন, ব্যবসা, টাকাপয়সা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে কয়েকটি রাশির জীবনে। জ্যোতিষীদের মতে, মঙ্গল শক্তি, সাহস ও উদ্যোগের কারক। অন্য দিকে শনি পরিশ্রম, কর্মফল ও স্থায়িত্বের প্রতীক। এই দুই গ্রহের বিশেষ অবস্থানের কারণে তৈরি হয়েছে শক্তিশালী যোগ। তার জেরেই কয়েকটি রাশির জীবনে আসতে পারে ‘ডবল ধামাকা’।

জ্যোতিষশাস্ত্র বলছে, অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ শুভ হতে পারে মেষ, সিংহ, তুলা এবং মকর রাশির জাতকদের জন্য। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এগোতে পারে। আর্থিক অবস্থারও উন্নতির সম্ভাবনা রয়েছে।

মেষ রাশির জাতকদের জন্য এই সময় কর্মক্ষেত্রে বড় সুযোগ এনে দিতে পারে। নতুন চাকরি, পদোন্নতি কিংবা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্য মিলতে পারে। বহু দিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। পরিবারের তরফ থেকেও সমর্থন মিলবে।

সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সময়টা বিশেষ শুভ। নতুন বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজেও ইতিবাচক ফল মিলতে পারে বলে মত জ্যোতিষীদের।

তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল-শনির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে অর্থভাগ্যে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব মিলতে পারে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মকর রাশির জাতকদের জন্য এই সময়টা কেরিয়ারে বড় মোড় এনে দিতে পারে। চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। দীর্ঘ দিনের পরিশ্রমের ফল মিলবে বলেও মনে করছেন জ্যোতিষীরা। পারিবারিক জীবনেও স্থিতাবস্থা ফিরতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement