
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ হল মঙ্গল। এই গ্রহটির দিকে জ্যোতিষ বিশেষজ্ঞদের বিশেষ নজর থাকে। এটি শক্তি, সাহস, বিক্রম এবং ভূমির কারক গ্রহ। তাই এই গ্রহের ভাল এবং মন্দ প্রভাব সব রাশির উপরই থাকে। তবে ভাল খবর হল, কিছু রাশির জন্য মঙ্গল অত্যন্ত শুভ সময় নিয়ে আসে। যেই কারণে এই সব রাশির জাতক এবং জাতিকারা মঙ্গলবার দারুণ সময় কাটাতে পারেন। তাঁদের জীবনে বিরাট উন্নতি হয়। গোল্ডেন টাইম হয় শুরু। সেই সঙ্গে আত্মবিশ্বাস বাড়ে। ইনকাম বৃদ্ধি পায়। টাকার অভাব মিটে যায়। ঝামেলা ও অশান্তি থেকে মেলে মুক্তি।
তাই আর সময় নষ্ট নয়, বরং ঝটপট জেনে নিন মঙ্গলের প্রিয় রাশি ঠিক কোনগুলি। আর সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে মঙ্গলবার সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
মঙ্গলের নিজের রাশি হল মেষ। তাই এই রাশির জাতক এবং জাতিকারা মঙ্গলবার দারুণ সময় কাটিয়ে থাকেন। এই সময় সাহস বাড়ে। এনার্জি থাকে অফুরন্ত। জীবনে উন্নতির পথ খুলে যাওয়ার সম্ভাবনাও প্রবল। শুধু তাই নয়, এই গ্রহের কৃপায় ইনকাম বাড়তে পারে। মিটে যাবে টাকার চিন্তা। নতুন করে আয়ের রাস্তা খুঁজে পেতে পারেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে মঙ্গল। বিশেষত, মঙ্গলবার আত্মবিশ্বাস চরমে থাকে এই রাশির জাতক এবং জাতিকাদের। যার জোরে চাকরিতে উন্নতি হতে পারে। ব্যবসায় বড় লাভ হতে পারে। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। এমনকী টাকার অভাব মিটে যাবে। লোন মিটিয়ে নিতে পারবেন। সুতরাং অহেতুক টেনশন করে নিজের স্ট্রেস বাড়াবেন না।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাবেন মঙ্গলের কৃপায়। জীবনে উন্নতি একবারে নিশ্চিত। চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশন হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ব্যবসায় নতুন প্রোজেক্ট পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় পারিবারিক সমস্যা থেকে পাবেন মুক্তি। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।