
Gajalakshmi Rajyog 2026: আর কয়েকদিন পরেই মে মাস। আর এই মাসেই মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। জ্যোতিষ গণনা বলছে, মে মাসের মাঝামাঝি সময়ে ভাগ্যলক্ষ্মী সহায় হতে চলেছেন বিশেষ চার রাশির জাতকদের ওপর।
আগামী ১৪ মে মিথুন রাশিতে পা রাখতে চলেছে সুখ-সমৃদ্ধির কারক গ্রহ শুক্র। সেখানে আগে থেকেই জাঁকিয়ে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। এই দুই শুভ গ্রহের মিলনে তৈরি হতে চলেছে ‘গজলক্ষ্মী রাজযোগ’। যার প্রভাবে ২ জুন পর্যন্ত অর্থ, প্রতিপত্তি আর সাফল্যে ভরে উঠবে চার রাশির জীবন। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।
বৃষ রাশি
এই রাজযোগ আপনার জন্য লটারি পাওয়ার মতোই ফল দেবে। স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। অফিসে পদোন্নতি যেমন নিশ্চিত, তেমনই ব্যবসায়ীরা নতুন কোনো বড় চুক্তিতে সই করতে পারেন। অবিবাহিতদের জন্য বিয়ের সানাই বাজার সময় চলে এসেছে।
তুলা রাশি
মে মাসে আপনার পকেটে টান পড়ার কোনো আশঙ্কাই নেই। আয়ের উৎস বাড়বে বহুগুণ। পুরোনো কোনো বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে গিয়ে পরিবারে আসবে অনাবিল সুখ। সমাজে আপনার মান-সম্মান ও পদের শ্রীবৃদ্ধি ঘটবে।
ধনু রাশি
বৃহস্পতি ও শুক্রের যুগলবন্দিতে ধনুর জাতকদের কপালে রাজসুখ লেখা রয়েছে। মনের মতো বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এই মাসেই। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তা মিটে যাওয়ার যোগ প্রবল। পরিবারকে সঙ্গে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হবে।
মীন রাশি
আপনার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো তুড়ি মেরে উড়ে যাবে। আর্থিক উন্নতির পাশাপাশি প্রেম ও রোমান্সে বসন্ত আসবে মীন রাশির জীবনে। কেরিয়ারে নতুন কোনো দিক উন্মোচিত হতে পারে যা আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে।