Advertisement

14 September থেকে বুধের উদয়ে মালমাল 4 রাশি, পড়ুন Budh Career Horoscope

আগামী ১৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে উদয় হবে বুধ। এর ফলে ৪ রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসবে আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। পাবেন উন্নতির সুযোগ।

বুধ রাশিফলবুধ রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 10:41 PM IST
  • ১৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে উদয় হবে বুধ।
  • ৪ রাশির জাতক ও জাতিকারা লাভবান।

জ্যোতিষশাস্ত্রে বুধ হল বুদ্ধি, কথাবার্তা, ব্যবসা ও যুক্তির গ্রহ। বুধ উদয় হলে তার শক্তি বৃদ্ধি পায়। পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে কন্যা রাশিতে উদয় হতে চলেছে বুধ। জ্যোতিষীয় মতে, বুধের এই উদয় কয়েকটি ৪ রাশির জাতক ও জাতিকাদের চাকরি, ব্যবসা, অর্থ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। পঞ্জিকা অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর রাত ২টো ৫২ মিনিটে কন্যা রাশিতে উদয় হবে বুধ। আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পাবেন উন্নতির সুযোগ। জ্যোতিষে বুধকে ব্যবসা ও বুদ্ধির গ্রহ বলা হয়। তাই বুধের উদয়ের সঙ্গে ব্যবসা, চাকরি, শিক্ষা, যোগাযোগ, লেখালেখি, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং আর্থিক সিদ্ধান্তের বিষয়গুলি বিশেষভাবে যুক্ত। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি লাভবান হবে।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের উদয় ফলদায়ক হতে পারে। বুধ আপনার রাশিতেই উদয় হবে। ফলে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন চুক্তি। লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সুযোগ।

মিথুন রাশি: এই রাশির অধিপতি বুধ নিজেই। তাই এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের উদয় বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে। ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে যেতে পারে। তবে বিনিয়োগ বা অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে চিন্তাভাবনা করা জরুরি।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের উদয় কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। চাকরিতে পদ ও দায়িত্ব বাড়ার যোগ। ব্যবসায়ীদের হাতে নতুন প্রকল্প বা চুক্তি আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে কোনও আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করলে এবার তাতে এগিয়ে যাওয়ার সুযোগ।

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের উদয় আর্থিক দিক থেকে শুভ হতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে পদোন্নতি। বেতন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ। নতুন সুযোগ পেতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement