Advertisement

Bhadra Rajyoga Rashifal 2026: বুধের রাশিবদলে তৈরি হয়েছে ভদ্র রাজযোগ ৫ রাশির ভাগ্যে বিপুল অর্থ ও উন্নতির সুযোগ

Bhadra Rajyoga Rashifal 2026: বুধের ঘর পরিবর্তনের ফলে মহাকাশে তৈরি হয়েছে অত্যন্ত শুভ ভদ্র রাজযোগ। জ্যোতিষীদের মতে আগামী ৫ অগস্ট পর্যন্ত বুধ এই মিথুন রাশিতেই অবস্থান করবে। এর ফলে ৫টি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্যের জোয়ার আসতে চলেছে।

Bhadra Rajyoga Rashifal 2026: বুধের রাশিবদলে তৈরি হলো ভদ্র রাজযোগ ৫ রাশির ভাগ্যে বিপুল অর্থ ও উন্নতির সুযোগBhadra Rajyoga Rashifal 2026: বুধের রাশিবদলে তৈরি হলো ভদ্র রাজযোগ ৫ রাশির ভাগ্যে বিপুল অর্থ ও উন্নতির সুযোগ
Aajtak Bangla
  • 11 Jul 2026,
  • अपडेटेड 8:23 PM IST

Bhadra Rajyoga Rashifal 2026: জ্যোতিষশাস্ত্রে গ্রহের যুবরাজ বুধ সাধারণত প্রতি ২০ দিন অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে। গত জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করার পর ২৯ জুন থেকে বুধের বক্রী চলন শুরু হয়েছিল। এরপর গত ৭ জুলাই বক্রী অবস্থাতেই বুধ নিজের স্বরাশি মিথুনে ফিরে এসেছে। বুধের এই ঘর পরিবর্তনের ফলে মহাকাশে তৈরি হয়েছে অত্যন্ত শুভ ভদ্র রাজযোগ। জ্যোতিষীদের মতে আগামী ৫ অগস্ট পর্যন্ত বুধ এই মিথুন রাশিতেই অবস্থান করবে। এর ফলে ৫টি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্যের জোয়ার আসতে চলেছে। জেনে নিন এই তালিকায় কোন কোন রাশি রয়েছে এবং তাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে।

মিথুন রাশি
মিথুন রাশি বুধের এই গোচরের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা কারণ বুধ হলো এই রাশিরই অধিপতি গ্রহ। এই সময় আপনার কথাবার্তায় আত্মবিশ্বাস ঠিকরে বেরোবে যার জেরে অন্যের মন জয় করা সহজ হবে। বিশেষ করে যারা ব্যাঙ্কিং মিডিয়া লেখালিখি মার্কেটিং বা জনসংযোগের মতো পেশার সঙ্গে যুক্ত তাদের উন্নতির সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায়ীরা বুদ্ধিমত্তার জোরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যা ভবিষ্যতে বড় আর্থিক লাভ এনে দেবে। উপার্জনের নতুন নতুন উৎস তৈরি হতে পারে তবে এই সময়ে অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখা দরকার।

সিংহ রাশি
সিংহ রাশি সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে বড়সড় পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময়ে আচমকাই ফেরত পেয়ে যেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের লাভের অঙ্ক অনেকটাই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বন্ধু এবং ভাই বোনদের কাছ থেকে সবরকম সাহায্য পাবেন। এছাড়া এমন কোনও বড় সুখবর আসতে পারে যা আপনার মানসিক বল এবং উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে কাজের মান অত্যন্ত ভালো হবে। পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কিছুটা কম মনে হলেও সামগ্রিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই আপনার অনুকূলে থাকবে। অফিসে বসের পূর্ণ সহযোগিতা পাবেন এবং নতুন চাকরির দারুণ সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। যারা নিজের ব্যবসা আরও বাড়াতে চান তাদের জন্য এটি আদর্শ সময়। এর পাশাপাশি পারিবারিক জীবনে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।

Advertisement

তুলা রাশি
ভাগ্যদেবী এই সময় তুলা রাশির জাতকদের সহায় থাকবেন। বড় কোনও নামী সংস্থা থেকে মোটা মাইনের চাকরির প্রস্তাব আসতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা মনের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়ার সুযোগ পাবেন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মানসিক শান্তির জন্য কোনও ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ তৈরি হতে পারে।

মকর রাশি
মকর রাশির জাতকদের কর্মজীবনের নানা জটিলতা ও সমস্যা এই সময়ে ধীরে ধীরে কেটে যাবে। একটু চেষ্টা করলেই চাকরিতে পদোন্নতি বা প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে। অতীতে কাউকে ধার দেওয়া টাকা বা আটকে থাকা অর্থ এই সময়ে ফিরে পেতে পারেন। নিজের প্রখর বুদ্ধি ও চমৎকার বাকপটুতার জোরে কর্মক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। পরিবারের পরিবেশও যথেষ্ট পজিটিভ থাকবে।

SEO URL

English SEO Trending Keywords
Bengali Keywords

 

Read more!
Advertisement
Advertisement