Advertisement

Lakshmi Narayan Yog: অ্যাক্টিভ রয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ, ৫ নভেম্বর পর্যন্ত ব্যাপক লাভের যোগ কাদের?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সেপ্টেম্বরের শেষ দিকেই তুলা রাশিতে প্রবেশ করেছিল বুধ। এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ ও শুক্রের সংযোগে তৈরি হয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ। যা এখনও সক্রিয়, থাকবে ৫ নভেম্বর পর্যন্ত।

লক্ষ্মী নারায়ণ যোগলক্ষ্মী নারায়ণ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, সেপ্টেম্বরের শেষ দিকেই তুলা রাশিতে প্রবেশ করেছিল বুধ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সেপ্টেম্বরের শেষ দিকেই তুলা রাশিতে প্রবেশ করেছিল বুধ। এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ ও শুক্রের সংযোগে তৈরি হয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ। যা এখনও সক্রিয়, থাকবে ৫ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষ মতে, এই যোগকে অর্থ, সমৃদ্ধি, বুদ্ধিমত্তা ও ব্যবসায়িক সাফল্যের জন্য শুভ মনে করা হয়। এর ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন?

মেষ রাশি
মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। অংশীদারির ব্যবসায় লাভ হতে পারে, সহকর্মীদের সহযোগিতা মিলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি বাড়িতে সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যাঁরা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা অনুকূল সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও এই সময় কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পাশাপাশি আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও সম্ভাবনা তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ ও পরিচিতির পরিধি বাড়লে তার সুফল মিলতে পারে। পুরোনো খরচ সামলে সঞ্চয় বাড়ানোর সুযোগও রয়েছে। সন্তানদের সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে নতুন সুযোগ মিলতে পারে। সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের ব্যবসায়িক বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। নতুন চুক্তি বা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। শিল্প, সৃজনশীল কাজ ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। দাম্পত্য জীবনেও সুখ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের আয় বৃদ্ধির নতুন পথ খুলতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয় বাড়ানো সম্ভব হতে পারে। সরকারি ক্ষেত্রের কাজ কিংবা ভ্রমণের মাধ্যমেও সুযোগ আসতে পারে।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের অতীতের পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলতে পারে। নতুন যোগাযোগ, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। দূরপাল্লার ভ্রমণের যোগও তৈরি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement