Advertisement

Mangal Gochar 2026: জুনেই মঙ্গলের নক্ষত্র গোচর, চাকরিতে বিরাট উন্নতি ৪ রাশির, আত্মবিশ্বাস বাড়বে

শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ মঙ্গল। আর এই গ্রহটি খুব তাড়াতাড়ি সূর্যের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। মঙ্গল ১৬ জুন সকাল ৯টা ৪০ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে। এই নক্ষত্রে মঙ্গলের সঞ্চরণ থাকবে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত। এই গোচরের প্রভাব সব রাশির উপরই পড়বে। তবে সবথেকে ভাল ফল পাবে ৪ রাশির। এই ৪ রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে বিরাট উন্নতির যোগ তৈরি হবে। পাশাপাশি দূর হবে টাকার সঙ্কট। 

মঙ্গল গোচর ২০২৬মঙ্গল গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2026,
  • अपडेटेड 1:54 PM IST
  • শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ মঙ্গল
  • এই গ্রহটি খুব তাড়াতাড়ি সূর্যের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে
  • ১৬ জুন সকাল ৯টা ৪০ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে

শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ মঙ্গল। আর এই গ্রহটি খুব তাড়াতাড়ি সূর্যের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। মঙ্গল ১৬ জুন সকাল ৯টা ৪০ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে। এই নক্ষত্রে মঙ্গলের সঞ্চরণ থাকবে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত। এই গোচরের প্রভাব সব রাশির উপরই পড়বে। তবে সবথেকে ভাল ফল পাবে ৪ রাশির। এই ৪ রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে বিরাট উন্নতির যোগ তৈরি হবে। পাশাপাশি দূর হবে টাকার সঙ্কট। 

তাই দ্রুত সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। এই তালিকায় নিজের রাশির নাম দেখলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জন্য সময়টা কাটবে সেরার সেরা। মঙ্গল গোচরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শারীরিক ক্ষমতা বাড়বে। পাশাপাশি চাকরিতে বিরাট উন্নতি হবে। নতুন করে প্রোমোশন হতে পারে। ব্যবসায় হুট করে বিরাট লাভ হবে। নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পড়ুয়ারা সাফল্য পাবেন। তাই এই রাশির জাতকেরা টেনশন ছাড়ুন। 

সিংহ রাশি
মঙ্গলের এই নক্ষত্র গোচর সিংর রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। বিগড়ে যাওয়া কাজ হয়ে যাবে। জীবনসাথী সঙ্গ দেবেন। ধার্মিক কাজে রুচি বাড়বে। কার্যক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। একবারে লিড পজিশন পেতে পারেন। এছাড়া এই সময় আয়ের নতুন স্রোত পাবেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য় তৈরি হয়ে যান।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশের জন্য শুভ সময় আসবে। এই জাতক এবং জাতিকার সব কাজে উৎসাহ পাবেন। শুধু তাই নয়, এই সময় দ্রুত ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। হঠাৎ করে ধনলাভ হতে পারে। এই সময় আর্থিক জোর বৃদ্ধি পাবে। সম্পর্ক মধুর দিকে এগিয়ে যাবে। পড়ুয়াদের জন্যও সময়টা ভাল যাবে। কোনও বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেরা ফল হবে। 

মীন রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর দারুণ পরিণাম নিয়ে আসবে। টাকার অভাব দূর হবে। পুরনো বিনিয়োগে বিরাট লাভ মিলবে। কাজের জায়গায় উন্নতি নিশ্চিত। বস পছন্দ করবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি পরিবারে সমস্যা মিটে যাবে। সবাই মিলেমিশে থাকতে পারবেন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

Read more!
Advertisement
Advertisement