
গ্রহের সেনাপতি হল মঙ্গল। এটি ২ অগাস্ট ১০টা বেজে ৫৯ মিনিটে মিথুন রাশিতে গোচর করতে চলেছে। এই গ্রহটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। আর জ্যোতিষ শাস্ত্রে, এই গোচরের বিশেষ গুরুত্ব রয়েছে। আসলে জ্যোতিষ মতে, মঙ্গল সাহস, শক্তি এবং পরাক্রমের কারক। তাই মঙ্গল রাশি বদলালে তার প্রভাব সবার উপরই পড়ে। তবে নয়া এই গোচরের প্রভাব ৩ রাশির উপর বেশি পড়তে পারে। তাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ার নয়া উচ্চতা ছুঁয়ে ফেলবে। পাশাপাশি আর্থিক স্থিতি ফিরবে।
তাই আর সময় নষ্ট না করে ঝটপট জেনে নিন মঙ্গলের এই গোচরে কোন ৩ রাশির জন্য সেরা সময় আসবে।
মিথুন রাশি
মঙ্গলের এই গোচরে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। নয়া রূপ নেবে ব্যক্তিত্ব। এছাড়া এই সময় ব্যবসায় বিরাট উন্নতি হবে। নতুন ক্লায়েন্ট পাবেন। ব্যবসায় বিনিয়োগ আসতে পারে। এছাড়া এই সময় কাজের জায়গায় লিডার হিসেবে উঠে আসতে পারেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন। সেই সঙ্গে আর্থিক স্থিতি বদলে যাবে। হুট করে টাকা পাবেন। পরিবারে শান্তি ফিরবে। পাশাপাশি বন্ধুদের সাহায্য পাবেন। এই সময় অনেক দিন ধরে চলা মামলা থেকেও মিলবে মুক্তি। তাই মঙ্গলের গোচরে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
এই রাশির জাতকদেরও কেরিয়ারে উন্নতি নিশ্চিত। আপনারা জীবনে এগিয়ে যাবেন। মঙ্গলের গোচরে হতে পারে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসায় বিরাট উন্নতি হবে। এছাড়া এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার উপর ভর করে নানা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত। বিরাট লাভ হবে। নতুন বিনিয়োগ আসতে পারে। আর্থিক স্থিতি এই সময় বদলে যেতে পারে। টাকার অভাব আর থাকবে না।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাও মঙ্গলের গোচরে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। কাজের জায়গায় এবার দায়িত্ব বাড়বে। প্রোমোশনের চান্স রয়েছে। পাশাপাশি অনেক দিন ধরে যেই কাজটা হচ্ছিল না, সেটা হয়ে যাবে। পরিশ্রমের ফল পাবেন। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। এছাড়া এই গোচরে কোথাও যাত্রা করতে পারেন।পরিবারে সুসময় থাকবে। ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।