Advertisement

Mangal Guru Yuti 2026: ১৮ সেপ্টেম্বর মঙ্গল ও গুরুর রাজকীয় যুতি, ৩ রাশির ইনকাম ও সম্মান বাড়বে

মঙ্গল ও গুরু মিলে তৈরি করছে বিশেষ যোগ। তাতেই ৪ রাশির ভাগ্য খুলবে। মিলবে সম্মান। সেই সঙ্গে আয়ের নতুন সোর্সও সামনে আসবে। তাই ঝটপট পুরোটা জেনে নিন।

মঙ্গল ও গুরু যুতি ২০২৬মঙ্গল ও গুরু যুতি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 6:08 PM IST
  • মঙ্গল ও গুরু মিলে তৈরি করছে বিশেষ যোগ
  • তাতেই ৪ রাশির ভাগ্য খুলবে
  • আয়ের নতুন সোর্সও সামনে আসবে

বৈদিক জ্যোতিষ মতে, সাহস, পরাক্রম ও শক্তির প্রতীক মঙ্গল। অন্যদিকে গুরু বৃহস্পতি হল জ্ঞান, প্রজ্ঞা, ভাগ্যোন্নতি ও সমৃদ্ধির কারক। আর এই দুই গ্রহ যখন সহাবস্থানে আসে, তখন মঙ্গল ও গুরুর যুতি তৈরি হয়। আর ১৮ সেপ্টেম্বর তৈরি হচ্ছে এমনই একটি বিশেষ যুতি। এই দিন মঙ্গল প্রবেশ করছে কর্কটে। সেখানে অবশ্য আগে থেকেই উপস্থিত রয়েছে গুরু বৃহস্পতি। যার ফলে একটি রাজকীয় মঙ্গল ও গুরুর যুতি তৈরি হচ্ছে। এই যুতিতে আয় বাড়বে ৩ রাশির। ভাগ্য সঙ্গ দেবে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে মান ও সম্মান। তাই ঝটপট সেই ৩ রাশি সম্পর্কে জেনে নিন। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাবেন মঙ্গল ও গুরুর যুতিতে। এই বিশেষ সময় আয় বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি হবে। শুধু তাই নয়, এই যুতিতে সমাজে সম্মান বাড়বে। সাফল্য ধরা দেবে। এই সময় ভাগ্যও সঙ্গ দেবে। যার ফলে বড় কোনও ডিল ক্র্যাক করে ফেলতে পারেন। তাই অহেতুক দুশ্চিন্তা নয়। 

তুলা রাশি
মঙ্গল ও গুরুর গোচরে তুলা রাশিও সেরা সময় কাটবে। এই যোগে কেরিয়ারে বিরাট উন্নতি হবে। মিলতে পারে প্রোমোশন। সেই সঙ্গে আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারেন। ঝামেলা বা অশান্তি থেকে মুক্তি পাবেন। এই যোগে সমাজে ও পরিবারে সম্মান বাড়বে। মিটে যাবে অনেক জটিলতা। সবাইকে নিয়ে ভাল থাকবেন। 

মেষ রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। আপনারা মঙ্গল ও গুরুর যুতিতে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। মিটে যাবে বড় সমস্যা। সরকারি কাজে সাফল্য আসবে। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। এই সময় গাড়ি কিনতে পারেন। বাড়িও হতে পারে। সেই সঙ্গে নতুন ইনকাম সোর্স পেতে পারেন। পরিবারে সুসময় আসবে। ঝামেলা থাকবে না। মিলে মিশে দিন কাটাতে পারবেন। 

কীভাবে বেশি লাভ পাবেন? 

Advertisement
  • প্রতি মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করুন। এছাড়া বৃহস্পতিবারে শ্রী হরি বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ মিষ্টি নিবেদন করুন। তাহলেই ভাল ফল পাবেন।
  • এই যুতির সেরা ফল পেতে চাইলে দুঃস্থদের গুড়, ছোলার ডাল, মুগ ডাল বা হলুদ রঙের বস্ত্র দান করুন। 
  • এই সময় প্রতিদিন ‘ওঁ ব্রং বৃহস্পতয়ে নমঃ’ এবং ‘ওঁ ক্রাঁ ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’ মন্ত্র ১০৮ বার জপ করুন।

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement