
জ্যোতিষ শাস্ত্র মতে, শনি হল ন্যায়ের কারক। আর গুরু বৃহস্পতি হল জ্ঞানের কারক। আর এই দুই শক্তিশালী গ্রহ যখন বিশেষ অবস্থানে আসে, তখন তার প্রভাব পড়ে সব রাশির উপর। প্রসঙ্গত, বর্তমানে শনি মীন রাশিতে বক্রী স্থিতিতে রয়েছে। আর গুরু নিজের উচ্চ রাশি কর্কটে উপস্থিতি। এমন পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুর ৩টে ৩৯ মিনিটে গুরু এবং শনি একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসতে চলেছে। যার ফলে তৈরি হচ্ছে নবপঞ্চম দৃষ্টি যোগ। আর এই শুভ যোগে ৪ রাশির বিরাট উন্নতি হবে। ফিরবে ভাগ্য। টাকার অভাব মিটে যাবে। বাড়বে ইনকাম। এমনকী কেরিয়ারেও বিরাট উন্নতির আশা রয়েছে।
তাই আর সময় নষ্ট না করে ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যারা নবপঞ্চম রাজযোগে সেরা সময় কাটাবে।
মেষ রাশি
এই রাশির জন্য সেরার সেরা সময় নিয়ে আসবে নবপঞ্চম দৃষ্টি যোগ। এই যোগে টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে। চাকরিতে বিরাট উন্নতি হবে। বড় প্রোমোশনের যোগ রয়েছে। শুধু তাই নয়, এই সময় সমাজে সম্মান বাড়বে। সকলে পরামর্শ চাইতে পারেন। এই সময় পরিবারে সেরা সময় আসবে। মিটে যাবে সব জটিলতা। তাই চিন্তার কিছুই নেই।
কর্কট রাশি
নবপঞ্চম দৃষ্টি যোগে বিরাট লাভ হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় ইনকাম বাড়বে। টাকার অভাব থাকবে না। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট পদে যেতে পারেন। কিছু বড় সুখবর পাবেন। এছাড়া ব্যক্তিত্ব ফুটে বেরিয়ে আসবে। সমাজেও বড় জায়গায় চলে যাবেন। এই সময় পরিবারে ঝামেলা ও অশান্তি মিটে যাবে।
ধনু রাশি
এই রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে গুরু এবং শনির এই যোগ। সামনে সফলতার রাস্তা খুলে যাবে। টাকার অভাব দূর হবে। এছাড়া কেরিয়ারে হবে বিরাট উন্নতি। সেই সঙ্গে আয় বৃদ্ধি হবে। ইনকামের নতুন সোর্স তৈরি হয়ে যাবে। এই সময় পরিবারে বড়রা ভালোবাসবেন। মিটে যাবে বড়সড় সমস্যা। সকলে মিলে ভাল থাকবেন।
মকর রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। এই সময় কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় বড় লাভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। শুধু তাই নয়, আটকে থাকা কাজও হয়ে যাবে। পরিবারে প্রতিষ্ঠা পাবেন। সবাই পছন্দ করবে। নিজেদের মধ্যে ঝামেলা ও অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। তাই অহেতুক চাপ নেবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।