
বৈদিক জ্যোতিষ মতে, গ্রহের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহের গোচরের জন্য একাধিক যোগ তৈরি হয়। আর ২৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৫টা ৩২ মিনিটে এমনই একটা গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে। ওই সময় চন্দ্র প্রবেশ করছে মীন রাশিতে। যার ফলে কর্কট রাশির অধিষ্ঠাতা দেবতা বৃহস্পতির সঙ্গে একটি অত্যন্ত শুভ ও কল্যাণকর যোগ তৈরি হচ্ছে। এটিকে নবপঞ্চম যোগ বলে।
আসলে জ্যোতিষ মতে, বৃহস্পতি হল জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও সন্তানের কারক। আর অন্যদিকে মন, সুখ ও আর্থিক অবস্থার প্রতীক হল চন্দ্র। এই দুই গ্রহ মিলে নবপঞ্চম রাজযোগ তৈরি করছে। যার ফলে সুখ-সমৃদ্ধি আসবে। বাড়বে আয়। টাকার অভাব মিটে যাবে।
বৃষ রাশি
নবপঞ্চম রাজযোগে আয় বাড়বে বৃষ রাশির। ইনকামের নতুন রাস্তা খুলে যাবে। সেই সঙ্গে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় বিরাট আয় হবে। নতুন করে প্রোজেক্ট পাবেন। শুধু তাই নয়, চাকরিরত মানুষজনও প্রচুর টাকা পাবেন। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
কর্কট রাশি
বৃহস্পতি এবং চন্দ্রের এই যোগে ভাগ্য ফিরবে। কাজের জায়গায় বাড়বে প্রতিপত্তি। সেই সঙ্গে সম্মানও বৃদ্ধি পাবে। এছাড়া বড় ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। নতুন পার্টনার পেতে পারেন। ব্যবসায় আসতে পারে বিনিয়োগ। এই সময় টাকা নিয়ে চিন্তা শেষ হবে। আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বৃহস্পতি এবং চন্দ্রের এই যোগে টাকার অভাব মিটিয়ে ফেলবেন। অশান্তি থেকে মুক্তি পাবেন। ঝামেলা মিটে যাবে। এই সময় নানা ধরনের ধর্মীয় কাজে মন বসবে। চাকরিতে উন্নতির আশা রয়েছে। সেই সঙ্গে ব্যবসা হবে বড়। এই যোগে আয় বাড়বে। ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন।
মীন রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। আয় বাড়বে। টাকার অভাব মিটবে। মালামাল হওয়া শুধুই সময়ের অপেক্ষা। এই সময় মানসিক চাপ কমে যাবে। মিটবে বড়সড় জটিলতা। তাই আর অহেতুক স্ট্রেস নেবেন না। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।