
দেবতাদের গুরু বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে মার্গী অবস্থায় বিরাজ করছেন। এই রাশিতে ২ জুন ২০২৬ পর্যন্ত থাকবে বৃহস্পতি। এই সময়কালে একাধিক রাশির সঙ্গে কৌণিক স্থিতি এবং যুতি তৈরি করবে এই গ্রহ। এই যেমন বুধের সঙ্গে সংযোগ তৈরি করবে গুরু। যার ফলে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে।
এই সময় বুধ কুম্ভ রাশিতে বিরাজ করছে। এরপর বুধ এবং গুরুর সংযোগে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। যার ফলে ১২ রাশির জীবনেই ভাল সময় আসবে। কিন্তু সবথেকে বেশি লাভ হবে ৩ রাশির।
কবে তৈরি হচ্ছে?
জ্যোতিষ অনুযায়ী, ৩ এপ্রিল বিকেল ৪টা বেজে ৫৫ মিনিটে গুরু এবং বুধ একে অপরের থেকে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে শক্তিশালী নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন কোন ৩ রাশির এই সময় ভাগ্য খুলে যাবে।
বৃষ রাশি
গুরু এবং বুধের সংযোগের জন্য নবপঞ্চম রাজযোগ অত্যন্ত শুভ হতে পারে। এই সময় আপনারা চাকরিতে এগিয়ে যাবেন। আপনাদের উপর দায়িত্ব বাড়বে। বড় আধিকারিকদের সাহায্য পাবেন।
যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এই সময় ভাল ফল পাবেন। আপনাদের নতুন ক্লায়েন্ট তৈরি হতে পারে। নতুন প্রোজেক্টও পেতে পারেন।
লাভ লাইফের কথা যদি বলা হয়, তাহলে এই সময়টা হবে গোল্ডেন টাইম। পার্টনার আপনাদের চোখে হারাবে। উচ্চ শিক্ষার স্বপ্নও এখন পূরণ হতে পারে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভাল ফল পাবেন।
কর্কট রাশি
এই সময় কর্কট রাশি গুরু এবং বুধের নবপঞ্চম রাজযোগের যোগের জন্য লাভদায়ক হবে। এই বিশেষ যোগে পুরনো স্বপ্ন পূরণ হতে পারে। যার ফলে আপনাদের বিদেশ যাত্রা হতে পারে।
এই সময় নতুন চাকরি পেতে পারেন। আবার পুরনো কাজে হতে পারে প্রোমোশন। ব্যবসাতেও লাভ হবে। এছাড়া আধ্যাত্মিকতার দিকেও যেতে পারে মন। পড়াশোনায় এগিয়ে যাবেন। ভাল ফল হতে পারে। তাই দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
ধনু রাশি
নবপঞ্চম রাজযোগ ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে ধনু রাশির জাতকদের ক্ষেত্রে। আপনারা পার্টনারের একে অপরের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
যাঁরা অবিবাহিত, তাঁদের এই সময় বিয়ের প্রস্তাব মিলতে পারে। চাকরিতে হতে পারে উন্নতি। বস আপনাদের পছন্দ করতে পারেন। এছাড়া ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন।
এই সময় পড়াশোনায় মন বসবে। বাড়বে আত্মবিশ্বাস। তাই যাঁরা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাঁরা সময়টা কাজে লাগান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।