
জ্যোতিষ শাস্ত্র মতে, নীচভঙ্গ রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোগ যখন তৈরি হয়, তখন ১২ রাশির জীবনেই ভাল প্রভাব পড়ে। আর এমন যোগই তৈরি হতে চলেছে ১১ এপ্রিল।
আসলে এই সময় বুধ রয়েছে কুম্ভ রাশিতে। কিন্তু ১১ এপ্রিল ২০২৬ এটি রাত ১টা বেজে ২০ মিনিটে মীন রাশিতে পৌঁছে যাবে। আর জ্যোতিষ মতে, মীনকে বুধের নীচ রাশি বলে মনে করা হয়। ও দিকে ইতিমধ্যেই মীন রাশিতে রয়েছে বৃহস্পতি। যার ফলে নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। এই কারণেই কিছু মানুষের ভাল সময় কাটবে। বিশেষত, ৩ রাশির লাভ হবে। তাঁদের আর্থিক সমস্যা মিটে যাবে।
তাই দ্রুত সেই ৩ রাশি সম্পর্কে জেনে নিন-
বৃষ রাশি
বৃষ রাশির জন্য সময়টা দারুণ কাটবে। এই সময় আপনাদের আমদানি বাড়বে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। নতুন পরিকল্পনা সফল হবে। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন। যার ফলে মিলবে লাভ। এই সময় বিনিয়োগ করলে বাম্পার লাভ হবে। ভালোবাসার সম্পর্ক নেবে নতুন টার্ন। যার ফলে জীবনে শান্তি বিরাজ করবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
এই সময়টা দারুণ কাটবে মিথুন রাশিরও। আপনাদের ব্যক্তিগত সমস্যা মিটে যাবে। পরিবারের অন্দরে যে কোনও ধরনের মনোমালিন্য কেটে যাবে। পুরনো বিবাদ মিটে যাবে। পরিবারে খুশির আবহাওয়া থাকবে। আপনাদের ভাবার ক্ষমতা বৃদ্ধি পাবে। অফিসে প্রয়োজন বুঝবে সবাই। পদস্থ আধিকারিকেরা পাশে থাকবেন। এর ফলে প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে বেতন বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় অর্থের সমস্যা মিটে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মীন রাশি
এই সময় মীন রাশির জাতকেরা দারুণ সময় কাটাবেন। আপনাদের ভাবনার ক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আপনারা ধৈর্য ধরে কাজ করলে লাভ পাবেন। ব্যবসায় নতুন সুযোগ আসবে। নতুন ক্লায়েন্টও পেতে পারেন। চাকরিতে এগিয়ে যাবেন। নতুন সুযোগ আসতে পারে। টাকার সমস্যা হবে শেষ। পাশাপাশি পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। সবাই পরামর্শ চাইবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।