Advertisement

Nichabhanga Rajyog 2026: ১৮ সেপ্টেম্বর নীচভঙ্গ রাজযোগ, ৪ রাশির বাম্পার ইনকাম, মিলবে ভাগ্যের সঙ্গ

১৮ সেপ্টেম্বর অ্যাক্টিভ হচ্ছে নীচভঙ্গ রাজযোগ। যার ফলে ৪ রাশির সেরা সময় কাটবে। আয় বাড়বে অনেকটাই। সেই সঙ্গে ভাগ্য পাশে থাকবে। এছাড়া জীবনে উন্নতি হবে।

নীচভঙ্গ রাজযোগনীচভঙ্গ রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 5:18 PM IST
  • ১৮ সেপ্টেম্বর অ্যাক্টিভ হচ্ছে নীচভঙ্গ রাজযোগ
  • ৪ রাশির সেরা সময় কাটবে
  • সেই সঙ্গে ভাগ্য পাশে থাকবে

বৈদিক জ্যোতিষ মতে, মঙ্গল হল সাহস, শক্তি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের কারক। আর ১৮ সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে। আর কর্কট হল মঙ্গলের নীচ রাশি। আর মঙ্গল কর্কটে প্রবেশ করার ফলে বৃহস্পতির সঙ্গে যুতি তৈরি হবে। অ্যাক্টিভ হবে নীচভঙ্গ রাজযোগ। আর এই রাজযোগে দারুণ সময় কাটবে ৪ রাশির। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। টাকার অভাব থাকবে না। ভাগ্য সঙ্গ দেবে। জীবনে আসবে সুদিন। অশান্তি থেকে মুক্তি পাবেন। ঝামেলা মিটবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং নীচভঙ্গ রাজযোগে কোন কোন কোন রাশির সেরা সময় কাটবে, সেটা জেনে নিন। 

মেষ রাশি
এই রাশির জন্যও সময়টা কাটবে সেরার সেরা। এই যোগে বাড়ি ও গাড়ি কিনতে পারেন। এই সময় আয় বাড়বে। ভাগ্য় সঙ্গ দেওয়ায় ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন। এই সময় পুরনো বিনিয়োগে বিরাট লাভ হবে। সেই সঙ্গে সংসারে বিরাজ করবে শান্তি। এই যোগে অফিসে ভাল সময় কাটাবেন। সহকর্মীরা সাহায্য করবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

বৃষ রাশি
নীচভঙ্গ যোগ অ্যাক্টিভ হচ্ছে। যার জন্য বৃষ রাশির জাতক এবং জাতিকারাও বেশ আনন্দে সময় কাটাবেন। এই সময় কেরিয়ারে বিরাট সাফল্য পাবেন। পদোন্নতি শুধুই সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যাবে। মিটে যাবে লোন। সেই সঙ্গে পরিবারিক জটিলতা থেকে মুক্তি পাবেন। 

কর্কট রাশি
এই রাশিতেই গোচর করবে মঙ্গল। যার জন্য অত্যন্ত শুভ সময় আসবে কর্কট রাশির জীবনে। এই যোগে মিটে যাবে ঝামেলা-অশান্তি। অফিস পলিটিক্স থেকে বাঁচতে পারবেন। শুধু তাই নয়, এই সময় অফিসে বড় কোনও দায়িত্ব কাঁধে চেপে যেতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে আয়ের নতুন রাস্তা পাবেন। টাকার অভাব মিটবে। 

তুলা রাশি
এই রাশির জন্যও নীচভঙ্গ যোগ অত্য়ন্ত শুভ সময় নিয়ে আসবে। অফিসে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। এই রাজযোগে প্রোমোশন পেতে পারেন। আটকে থাকা কাজও হয়ে যাবে। কাজের সূত্রে বিদেশ যেতে পারেন। ব্যবসায় বড় ডিল হতে পারে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement