
নভেম্বর মাসের শুরুতে সিংহ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। অন্যদিকে শুক্র বক্রী হয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে উদিত হবে বুধ। সিংহ রাশিতে মঙ্গলের গোচর, তুলা রাশিতে বুধের মার্গী হওয়া এবং কন্যা রাশিতে শুক্রের মার্গী হওয়ার প্রভাবে ৪ রাশির দারুণ কাটবে নভেম্বর। মাসের মাঝামাঝি সময়ে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি শুক্রের তুলা রাশিতে গোচর। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য নভেম্বর মাস অনুকূল হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক, কারা কারা লাকি হবেন।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নভেম্বর মাস সাফল্য ও নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি গতি পেতে পারে। পছন্দের কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল পেতে পারেন। ব্যবসায় সাফল্যের যোগয নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সুযোগ। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে লাভবান হওয়ার সম্ভাবনা। এ মাসে উপার্জনের একাধিক সুযোগও আসতে পারে।
মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য নভেম্বর মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে জীবনে পরিবর্তনের যোগ। নতুন সুযোগ পাওয়ার ইঙ্গিত রয়েছে। যাঁরা দীর্ঘ দিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনাও করতে পারেন। চাকরিতে নিজের কাজে ভাল ফল করার সম্ভাবনা। চাকরি ও পরিবার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নভেম্বর মাস চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অনুকূল। ভাগ্যের সহায়তা। একাধিক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। বেতন বৃদ্ধির যোগ। কোনও সুখবর পেতে পারেন। নতুন চাকরির খোঁজ পেতে পারেন আপনি। কর্মক্ষেত্রে পরিশ্রমের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা সবমিলিয়ে জীবনে বেশ কিছু ভাল পরিবর্তন আসতে পারে।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নভেম্বর মাস সৌভাগ্যের। পাবেন ভাগ্যের সঙ্গ। ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে এ মাসে সেই দিকে পদক্ষেপ করতে পারেন। চাকরিজীবীরাও নিজেদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। কোনও বড় উপহার বা সুখবর পাওয়ার সম্ভাবনা। আর্থিক লাভের যোগ। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ। ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা।