Advertisement

Rabiwar Rashifal Sunday Horoscope Astrology: ভাল-মন্দ মিশিয়ে যাবে ছুটির দিন, ১২ রাশির কপালে কী আছে? জানুন রবিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

রবিবারের রাশিফলরবিবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 4:30 AM IST
  • স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন?

Horoscope 22nd November 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।


মেষ রাশি (Aries)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতির ক্ষেত্রেও শুভ। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও বিলাস দ্রব্য অথবা নতুন কিছু কেনাকাটা হবে। কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। বাইরে কোথাও যাওয়ার যোগাযোগ আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক প্রফুল্লতার মধ্যেই কাটবে দিনটা।

বৃষ রাশি (Taurus)
শুভাশুভ মিশ্রিত দিনটা। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। সামান্য অর্থোন্নতি হবে। পারিবারিক কলহ দেখা দেবে। বিশিষ্ট গুণ থাকলে সমাদৃত হবেন। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধু সান্নিধ্যে প্রীতিবৃদ্ধি ও কারও অনুরোধ রক্ষা করতে হবে। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি ও আত্মীয় গৃহে নিমন্ত্রিত হবেন। টুকটাক রক্তপাত ও কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মন্দির ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব দেখা দিলেও প্রীতির সম্পর্ক মধুর করে তুলবে। 

মিথুন রাশি (Gemini)
মানসিক শান্তি নষ্ট, কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক অবস্থা ও আয় গতানুগতিক। কোনও বয়স্ক ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন। কোনও সুযোগ নষ্ট হতে পারে। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। কথা রক্ষার্থে কোথাও যেতে হতে পারে। টুকটাক অর্থ হাতে আসবে। মনের উপর চাপ বৃদ্ধি। অকারণ সাংসারিক ঝামেলা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ও মনোমালিন্যের সৃষ্টি হবে।  

কর্কট রাশি (Cancer)
মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের যোগাযোগ অক্ষুণ্ণ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। পূর্ব পরিচিতের সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। বন্ধুর সান্নিধ্য প্রীতিবর্দ্ধক। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। গৃহে অতিথির আগমন ঘটবে। কোথাও নিমন্ত্রণ রক্ষা কিংবা আতিথ্য গ্রহণ করবেন। হঠাৎ কোনও কারণে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধজনিত অশান্তি ও দৈহিক কামনা বৃদ্ধি পাবে।   

Advertisement

সিংহ রাশি (Leo)
দিনটা মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে কোনও যোগাযোগ ও আয় বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল দিন। তবে মানসিক উদ্বেগ কিছুটা বর্তমান থাকবে। বন্ধু কিংবা প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। অযাচিত কিছু অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। আত্মীয় কিংবা কোনও বন্ধুর গৃহে বেড়াতে যেতে পারেন। দৈহিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক মিলনের অভাব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

কন্যা রাশি (Virgo)
দিনটা শারীরিক ও মানসিক দিক থেকে উদ্বেগ বৃদ্ধি করবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে নিমন্ত্রণ রক্ষা ও তাদের পিছনে অর্থব্যয় হবে। কারও সাথে মনোমালিন্য ও বচসার সৃষ্টি হতে পারে। কোনও শুভকর্মানুষ্ঠানে যোগদান করতে পারেন। হঠাৎ অর্থলাভ কিংবা দ্রব্য প্রাপ্তি হবে। আর্থিক ও কর্মক্ষেত্র আশা সঞ্চার করবে না। প্রেমপ্রীতির ক্ষেত্র মানসিক অশান্তি বৃদ্ধি করবে।   

তুলা রাশি (Libra)
মানসিক প্রফুল্লতার মধ্যেই দিনটা অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হবে। শুভকর্মে অর্থ ব্যয়। কোথাও বেড়াতে যেতে পারেন। শারীরিক অস্বস্তি ও টুকটাক আঘাত প্রাপ্তির যোগ বর্তমান। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি বর্তমান থাকবে। 

বৃশ্চিক রাশি (Scorpio)
যে সব যোগাযোগ আসবে তার বেশিরভাগই আশাপ্রদ হবে না। দেহ ও মনের উপর চাপ বৃদ্ধি করবে। পারিবারিক অশান্তি ও কোনও প্রীতির সম্পর্কে বাধার সৃষ্টি করবে। উপরওয়ালার অপ্রীতিভাজন হবেন। হঠাৎ অর্থক্ষতি ও বন্ধুপ্রীতিতে অর্থ ব্যয় হবে। অনিচ্ছা সত্ত্বেও কথা রক্ষার্থে কোথাও যেতে হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও মানসিক অশান্তির মধ্যে কাটবে। 

ধনু রাশি (Sagittarius)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দ বৃদ্ধি করবে না। কর্মক্ষেত্রে কোনও ঝামেলা দুশ্চিন্তার সৃষ্টি করবে। পারিবারিক কলহ দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হবে। বিশিষ্ট গুণের সমাদর পাবেন। হঠাৎ কিছু অর্থলাভ হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি ও ব্যয় হবে। কারও অনুরোধ রক্ষা করতে হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও সাথে অকারণ ঝগড়ার সৃষ্টি হবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে ভোজনপর্ব সমাপন করতে হবে। কোনও আশা ও প্রচেষ্টা ব্যর্থ হবে। মন্দির ভ্রমণযোগ। টুকটাক রক্তপাত সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রীতি বৃদ্ধি ও নতুন প্রেমে উদ্যোগীদের পক্ষে দিনটা শুভ।

মকর রাশি (Capricorn)
স্বল্পকালীন মানসিক বিব্রতভাব দেখা দিলেও দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সৃষ্টিমূলক কর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র শুভ। আয় বাড়বে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে যোগদান করতে হতে পারে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কোনও শুভ সংবাদ পাবেন। গৃহে কিছু সাজসজ্জার দ্রব্য আসবে। প্রেমিক প্রেমিকাদের সময় শুভ। কোনও শুভকর্ম প্রচেষ্টায় দিনটা পরিত্যাগ করুন, দিনটা মানসিক অস্বস্তির ও কার্যনাশের।

কুম্ভ রাশি(Aquarius)
সর্বাঙ্গীণ সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বর্তমান থাকলেও দেহ ও মনের উপর চাপ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি হবে। বন্ধু কিংবা আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হবে। কোনও প্রচেষ্টায় ব্যর্থতা, অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা। হঠাৎ কোনও কারণে মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রীতির সম্পর্কে বাধা এবং কারও অপ্রীতি ভাজন হবেন। শরীর চলনসই। প্রেমপ্রীতির আন্তরিকতা বর্তমান থাকবে।

মীন রাশি (Pisces)
দেহ ও মনের উপর চাপ বাড়বে তবে দিনটা আনন্দ বর্দ্ধক। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থলাভ, নিজ গুণে সমাদৃত হওয়া, কারও কথা রক্ষা, স্বজন বিষয়ে সাময়িক মানসিক উদ্বেগ এবং অনিচ্ছা সত্ত্বেও কোথাও যেতে পারেন। সামান্য কোনও কারণে পারিবারিক অশান্তি এবং বন্ধু কিংবা আত্মীয় প্রীতিতে অর্থব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি আনন্দদায়ক।
 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Read more!
Advertisement
Advertisement