Advertisement

Rabiwar Rashifal Sunday Horoscope Astro Today: চাকরিতে পদোন্নতি তুলার, মানসিক চাপ মিথুনের, জানুন রবিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

রবিবারের রাশিফলরবিবারের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 12:30 AM IST
  • স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।

Horoscope 2nd August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।

মেষ রাশি (Aries)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দ বৃদ্ধি করবে না। কর্মক্ষেত্রে কোনও ঝামেলা দুশ্চিন্তার সৃষ্টি করবে। পারিবারিক কলহ দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হবে। বিশিষ্ট গুণের সমাদর পাবেন। হঠাৎ কিছু অর্থলাভ হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি ও ব্যয় হবে। কারও অনুরোধ রক্ষা করতে হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও সাথে অকারণ ঝগড়ার সৃষ্টি হবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে ভোজনপর্ব সমাপন করতে হবে। কোনও আশা ও প্রচেষ্টা ব্যর্থ হবে। মন্দির ভ্রমণযোগ। টুকটাক রক্তপাত সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রীতি বৃদ্ধি ও নতুন প্রেমে উদ্যোগীদের পক্ষে দিনটা শুভ।

বৃষ রাশি (Taurus)
স্বল্পকালীন মানসিক বিব্রতভাব দেখা দিলেও দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সৃষ্টিমূলক কর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র শুভ। আয় বাড়বে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে যোগদান করতে হতে পারে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কোনও শুভ সংবাদ পাবেন। গৃহে কিছু সাজসজ্জার দ্রব্য আসবে। প্রেমিক প্রেমিকাদের সময় শুভ। কোনও শুভকর্ম প্রচেষ্টায় দিনটা পরিত্যাগ করুন, দিনটা মানসিক অস্বস্তির ও কার্যনাশের। 

মিথুন রাশি (Gemini)
সর্বাঙ্গীণ সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বর্তমান থাকলেও দেহ ও মনের উপর চাপ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি হবে। বন্ধু কিংবা আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হবে। কোনও প্রচেষ্টায় ব্যর্থতা, অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা। হঠাৎ কোনও কারণে মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রীতির সম্পর্কে বাধা এবং কারও অপ্রীতি ভাজন হবেন। শরীর চলনসই। প্রেমপ্রীতির আন্তরিকতা বর্তমান থাকবে।  

কর্কট রাশি (Cancer)
দেহ ও মনের উপর চাপ বাড়বে তবে দিনটা আনন্দ বর্দ্ধক। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থলাভ, নিজ গুণে সমাদৃত হওয়া, কারও কথা রক্ষা, স্বজন বিষয়ে সাময়িক মানসিক উদ্বেগ এবং অনিচ্ছা সত্ত্বেও কোথাও যেতে পারেন। সামান্য কোনও কারণে পারিবারিক অশান্তি এবং বন্ধু কিংবা আত্মীয় প্রীতিতে অর্থব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি আনন্দদায়ক। 

Advertisement

সিংহ রাশি (Leo)
সমস্ত কাজই এলোমেলোভাবে এগিয়ে চলবে। কর্মক্ষেত্র সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি করবে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। হঠাৎ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা জন্মাবে। কারও সাথে অযথা কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রিয়জন ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

কন্যা রাশি (Virgo)
শরীর ও মনের উপর সামান্য চাপ পড়বে। কোনও প্রীতির সম্পর্কে বাধার সৃষ্টি হতে পারে। অর্থাগমের পথ প্রশস্ত হলেও কর্মক্ষেত্র উদ্বেগ সৃষ্টি করবে। গুরুজন স্থানীয়ের অপ্রীতিভাজন হবেন। কোনও যোগাযোগ অযথা বিলম্বিত হবে। প্রত্যাশিত অর্থাগমে বাধা। ঘনিষ্ঠ কারও সাথে বাদানুবাদে লিপ্ত হবেন। চিত্তচঞ্চলতা ও মানসিক অশান্তি বৃদ্ধি। পরিচিতের কারণে অর্থ ব্যয়। কারও অনুরোধ রক্ষা। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। নিকট ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে, তবে বিচ্ছেদ আসবে না।   

তুলা রাশি (Libra)
মানসিক চঞ্চলতা ও অস্থিরতার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কর্ম ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য সমাদর। কোনও হওয়া কাজে অযথা বিলম্ব। মানসিক উত্তেজনার বশে অশান্তি সৃষ্টি। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। কোনও ব্যাপারে কথার খেলাপ। কোনও কাজকর্মে ভুল হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে প্রীতি সত্ত্বেও মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

বৃশ্চিক রাশি (Scorpio)
দিনটা আনন্দবর্দ্ধক হলেও সাময়িক কোনও ঘটনায় মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দেখা দেবে। দৈহিক দিক থেকে টুকটাক অসুবিধা লেগে থাকবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক উন্নতি। মানসিক চঞ্চলতা বৃদ্ধি। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। বন্ধুপ্রীতি ও যানবাহনাদিতে অর্থ ব্যয়। স্বার্থের পরিপন্থীতে কারও অনুরোধ রক্ষা। কোনও সুসংবাদ লাভ। নিজগুণে প্রশংসিত হবেন। নিকট ভ্রমণ যোগ। নতুন কোন দ্রব্য কেনাকাটা হবে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির মধ্যেও প্রণয় সম্পর্ক অটুট থাকবে।

ধনু রাশি (Sagittarius)
কর্মক্ষেত্র থাকবে উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ। আর্থিক উন্নতির পক্ষেও অনুকূল দিনটা। কোনও উৎসাহ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্যের অপচয় হতে পারে। সামান্য কোনও ব্যাপারকে কেন্দ্র করে হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। বন্ধু সঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা দেখা দিতে পারে। প্রণয় মিলন মানসিক আনন্দ বৃদ্ধি করবে।

মকর রাশি (Capricorn)
কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। নতুন কোনও দ্রব্যলাভ বা কেনাকাটা। কোনও খবর উৎসাহিত করবে। কোনও গুণের জন্য প্রশংসালাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। নিজ ভুলে অর্থ কিংবা কোনও দ্রব্যের অপচয় হতে পারে। নিকট ভ্রমণ যোগ। প্রেমের ক্ষেত্র প্রীতি বৃদ্ধি করবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে। যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সে

কুম্ভ রাশি(Aquarius)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতির ক্ষেত্রেও শুভ। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও বিলাস দ্রব্য অথবা নতুন কিছু কেনাকাটা হবে। কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। বাইরে কোথাও যাওয়ার যোগাযোগ আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক প্রফুল্লতার মধ্যেই কাটবে দিনটা।

মীন রাশি (Pisces)
শুভাশুভ মিশ্রিত দিনটা। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। সামান্য অর্থোন্নতি হবে। পারিবারিক কলহ দেখা দেবে। বিশিষ্ট গুণ থাকলে সমাদৃত হবেন। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধু সান্নিধ্যে প্রীতিবৃদ্ধি ও কারও অনুরোধ রক্ষা করতে হবে। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি ও আত্মীয় গৃহে নিমন্ত্রিত হবেন। টুকটাক রক্তপাত ও কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মন্দির ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব দেখা দিলেও প্রীতির সম্পর্ক মধুর করে তুলবে। আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন। শারীরিক লক্ষণগুলো ইতিবাচক থাকবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করবেন। ব্যবসা শক্তিশালী হবে। আপনি সাফল্য অর্জন করবেন। আপনার প্রতিভা সুযোগ খুঁজে পাবে।

Advertisement

 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Read more!
Advertisement
Advertisement