
চলতি বছরেই ভাগ্য চমকাতে চলেছে ৩ রাশির। কারণ অগাস্টের ২ তারিখ মঙ্গল শাসিত ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করেছে রাহু। এর আগে ৩০ জুন রাহু এই নক্ষত্রে গোচর করেছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনিষ্ঠা নক্ষত্র সম্পদ, পদমর্যাদা, প্রতিপত্তি এবং সাফল্যের সঙ্গে যুক্ত। অন্যদিকে, রাহুকে এমন একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা আকস্মিক ফল দেয়। এই গোচরটি বিশেষ করে মেষ, মিথুন এবং কন্যা রাশির জন্য শুভ। জ্যোতিষীরা বলছেন, রাহু মঙ্গল নক্ষত্রে প্রবেশ করার পর, এটি বছরের শেষের দিকে গিয়েও তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য সুফল বয়ে আনতে পারে।
মেষ রাশি:
মঙ্গল হল মেষ রাশির অধিপতি গ্রহ এবং এটি ধনিষ্ঠা নক্ষত্রেরও অধিপতি। তাই, রাহুর এই গোচর মেষ রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ে আত্মবিশ্বাস বাড়তে পারে। দীর্ঘদিনের জমে থাকা কাজ শেষ হওয়ার দিকে এগোতে পারে। চাকরিতে বড় পদ অথবা ব্যবসায় উল্লেখযোগ্য লাভের ইঙ্গিত রয়েছে। তবে, কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো। পরিবারের সদস্যরা সুস্থ থাকবেন বলে আশা করা যায়।
সিংহ রাশি:
ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর প্রবেশ সিংহ রাশির জন্য শুভ বলে মনে করা হয়। এই সময়ে অনেক ইচ্ছা পূরণ হতে পারে। আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আয়ের উৎসও প্রসারিত হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে স্বস্তি পাওয়া যেতে পারে। এছাড়াও, পৈতৃক সম্পত্তি থেকেও লাভবান হতে পারেন। হঠাৎ বড় ধরনের লাভের সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকরিরত ব্যক্তিরা আরও বড় দায়িত্ব বা পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে।
কন্যা রাশি:
রাহুর এই নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে। হঠাৎই কোনও সুসংবাদ পেতে পারেন। কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে পেশা পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনুকূল বলে মনে হচ্ছে। যারা চাকরি বদলাতে চাইছেন, তাদের জন্যও এটি একটি ভালো সময় হবে। অতিরিক্ত আয়ের সুযোগও আসতে পারে। নতুন সুযোগ কাজে লাগানোর জন্য এই সময়টিকে ভালো বলে মনে করা হচ্ছে।