
বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। একে শনির ছায়াও বলা হয়ে থাকে। ছায়া গ্রহ হওয়ার পরও একে নবগ্রহদের মধ্যে সবচেয়ে অধিক পাওয়ারফুল বলে মানা হয়ে থাকে। রাহুকে কলিযুগের রাজা বলা হয়। তাই রাহু যেটাই চায় সেটাই হয়। তাই রাহু দিতে শুরু করলে কাঙাল থেকে রাজা বানিয়ে দিতে পারে। এই সময় রাহু কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং সে যুবাবস্থায় প্রবেশ করেছে। এই অবস্থায় রাহু পুরো ২ মাস অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় রাহু ৩ রাশির ভাগ্যের ওপর সদয় থাকবে। দেখে নিন সেই ৩ সৌভাগ্যশালী রাশি কারা।
মিথুন রাশি
রাহুর এই অবস্থা মিথুন রাশির ভাগ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে। এই সময় এই রাশির জাতকেরা ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। বাবার সঙ্গ পাবেন এবং দীর্ঘ কোনও সফরে যেতে পারেন। রাহুর কারণে আপনাকে একাধিক জায়গায় সফর করতে হতে পারে। রাহুর জন্য আপনি আরও চালাক হবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাবেন।
কন্যা রাশি
রাহুর যুব অবস্থা এই রাশির জাতকদের জীবনে চলা সমস্যা, চ্যালেঞ্জকে দূর করবে। এই সময় গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। যাঁরা কাজের জন্য বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন, এই সময়ের মধ্যে তা হয়ে যাবে। এই সময় কন্যা রাশির ভাগ্য দুর্দান্ত যাবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আবার শুরু হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে। আর্থিক দিক শুধরে যাবে। যাদের অর্থ আটকে আছে, তাঁরা এই সময়ের মধ্যে ফিরে পাবেন। কেরিয়ারে বড় বদল আসবে। চাকরি বদল, নতুন চাকরি, নতুন ব্যবসার শুরু এই সময় করতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য রাহুর এই অবস্থান বড় বদল নিয়ে আসবে। এই গোচর বিশেষ করে লাভবান হবে এই রাশিদের জন্য। ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা, নির্ণয় নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস আরও মজবুত হবে। শনির সাড়েসাতির অন্তিম চরণে থাকা এই রাশির গত বছর যে ধরনের সমস্যার মুখে পড়েছিলেন, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। রাহু এঁদর মনোযোগ বাড়াবে। মানসিক, আর্থিক ও শারীরিক রূপ দিয়ে মজবুত হবে। কেরিয়ার ও ব্যবসায় নতুন পরিচয় তৈরি হবে।