
বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে, রাহু হল ছায়া গ্রহ। তাই এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করলে তার গভীর প্রভাব পড়ে একাধিক রাশির উপর। আর ২ অগাস্ট ২০২৬, রবিবার দিন মধ্যরাতে ১২টা ০৮ মিনিটে এটি ঘনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যার ফলে ৪ রাশির জাতক এবং জাতিকারা বাম্পার লাভ পাবেন। এই সময় জীবনে আসবে পজিটিভি পরিবর্তন। টাকার অভাব মিটে যাবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স।
তাই আর সময় নষ্ট নয়, বরং ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মেষ রাশি
রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করার ফলে মেষ রাশির জাতক এবং জাতিকরা আটকে থাকা কাজে সাফল্য পাবেন। সেটি দ্রুত হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় হুট করেই বেড়ে যাবে টাকা। চাকরি এবং ব্যবসায় বিরাট লাভ হবে। সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। এই সময় বিদেশে চাকরির ইচ্ছে পূর্ণ হতে পারে। এছাড়া এই গোচরে টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা।
মিথুন রাশি
রাহুর এই নক্ষত্রে গোচর অতি শুভ ফলদায়ী হতে পারে। এই সময় আর্থিক স্থিতি বদলে যেতে পারে। পরুনো কাজ হয়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ মিটবে। এই গোচরে টাকার নিয়ে টেনশন শেষ হয়ে যাবে। পাশাপাশি মিটে যাবে সমস্যা। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও নক্ষত্র গোচরে সুখ এবং সুবিধা এনে দেবে। বড় কাজ পেতে পারেন। মন শান্ত থাকতে পারে। নতুন বাড়ি-ঘর কিনে নিতে পারেন। পারিবারিক এবং সামাজিক বিবাদ মিটে যাবে। কেরিয়ারে সফল হওয়ার সম্ভাবনাও প্রবল।
এই সময় পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্ক নতুন দিশা নেবে।
মকর রাশি
এই রাশির জন্যও রাহুর নক্ষত্র গোচর সেরা সময় নিয়ে আসবে। হঠাৎ করে সমস্যার সমাধান হয়ে যাবে। টাকার অভাব দূর হবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এই সময় কোর্টের মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক লাভ মিলতে পারে। পুরনো ঋণের বোঝা মাথা থেকে নেমে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।