Advertisement

Rahu Ketu 2026: ১৯ জুলাই ভাঙবে রাহু ও কেতুর মায়াজাল, এই ৩ রাশির গোল্ডেন টাইম শুরু

রাহু ও কেতুর মায়াজাল থেকে ১৯ জুলাই মুক্তি। তারপর গোল্ডেন টাইম দেখবে ৩ রাশি। যার ফলে জীবনে শান্তি ফিরবে। হবে উন্নতি।

রাহু কেতু ২০২৬রাহু কেতু ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 8:31 AM IST
  • রাহু ও কেতুর মায়াজাল থেকে ১৯ জুলাই মুক্তি
  • তারপর গোল্ডেন টাইম দেখবে ৩ রাশি
  • যার ফলে জীবনে শান্তি ফিরবে

জুলাইয়ের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে গ্রহের চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জ্যোতিষ গণনা অনুসারে, এখন সব বড় গ্রহ রাহু এবং কেতুর ভিতরে ফেঁসে রয়েছে। সূর্য, মঙ্গল, বুধ ও শনির মতো গ্রহের অবস্থা খারাপ। যার ফলে গ্রহের শুভ প্রভাব দুর্বল হয়ে পড়ছে। পশাপাশি কিছু রাশি সঙ্কট এবং বাধার সম্মুখীন হচ্ছে।

কীভাবে ফেঁসে রয়েছে সব গ্রহ? 
জ্যোতিষে ১২ রাশির একটা পূর্ণচক্র হয়। আর অর্ধচক্র হয় ১৮০ ডিগ্রি। যার মধ্যে ৬ রাশি থাকে। আর এই অর্ধচক্রের মধ্যে যদি সব গ্রহ চলে আসে, তাহলে রাহু কেতুর মধ্যে ফেঁসে যায়। কারণ, রাহু এবং কেতু একে অপরের ১৮০ ডিগ্রি কোণে অবস্থান করে। 

আসলে এই সময় কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু বসে রয়েছে। অন্যদিকে সূর্য মিথুন, চন্দ্র কর্কট, মঙ্গল বৃষ, বুধ মিথুন, গুরু কর্কট, শুক্র সিংহ এবং শনি মীন রাশিতে রয়েছে। যার ফলে সব রাশি রাহু এবং কেতুর মধ্যে ফেঁসে রয়েছে। তবে ১৯ জুলাই চন্দ্র সিংহ থেকে কন্যা রাশিতে গোচর করবে। তখন রাহু এবং কেতুর মায়াজাল ভেঙে যাবে। যার ফলে ৩ রাশির বাম্পার উন্নতি হবে। 

তাই আর সময় নষ্ট না করে জেনে নিন ১৯ জুলাইয়ের পর ঠিক কোন ৩ রাশির উন্নতি নিশ্চিত। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এই সময় উন্নতির চরম সীমায় পৌঁছে যাবেন। আপনাদের মানসিক অবস্থা শুধরে যাবে। পরিবারে শান্তি ফিরবে। কাজকর্ম ঠিক ঠাক চলবে। নিজের দায়িত্ব সামলে নিতে পারবেন। এছাড়া এই সময় টাকার অভাব মিটে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সুখের দেখা পাবেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
রাহু এবং কেতুর মায়াজাল কেটে গেলে সুসময় দেখবে মিথুন রাশি। আপনারা কর্মক্ষেত্রে ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। যার ফলে চাকরিতে উন্নতি পাকা। এই সময় মাইনে বাড়তে পারে। 

Advertisement

এখানেই শেষ নয়, এই মায়াজাল কাটিয়ে বেরিয়ে আসার ফলে মনে শান্তি পাবেন। পরিবারে সুসময় আসবে। সঙ্গীর সঙ্গে হেসেখেলে দিন কাটাতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এবার সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। এই সময় মানসিক শান্তি পাবেন। অনেক কাজ খুব সহজেই হয়ে যাবে। অফিসেও টেনশন থাকবে না। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। এছাড়া এই সময় ধৈর্য ধরে যে কোনও কাজ করতে পারবেন। যার ফলে সাফল্য পেতে বেশি সময় লাগবে না। তাই এবার গোল্ডেন টাইম কাটানোর জন্য় তৈরি হন। 


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

 

Read more!
Advertisement
Advertisement