Advertisement

Rahu Ketu Mahagochar 2026: ডিসেম্বরে রাহু ও কেতুর মহাগোচর, তারপর দেড় বছর গোল্ডেন টাইম, ইনকাম বাড়বে

ডিসেম্বরেই গোচর করবে রাহু ও কেতু। তারপর ১৮ মাস গোল্ডেন পিরিয়ড ৪ রাশির। জীবনে বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে এক ধাক্কায় অনেকটা।

রাহু কেতু মহাগোচর ২০২৬রাহু কেতু মহাগোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 2:29 PM IST
  • ডিসেম্বরেই গোচর করবে রাহু ও কেতু
  • তারপর ১৮ মাস গোল্ডেন পিরিয়ড ৪ রাশির
  • জীবনে বিরাট উন্নতি হবে

২০২৬ সালের ডিসেম্বরে রাশি পরিবর্তন করতে চলেছে রাহু-কেতু। এর ফলে রাহু ও কেতুর মহাগোচর তৈরি হবে। যার ফলে জীবনে হঠাৎ উন্নতি দেখবে ৪ রাশির। এই সময় অর্থের সমস্যা দূর হবে। শারীরিক অবস্থা ফিরবে। সম্পর্ক ভাল থাকবে। ভাবনা চিন্তা সঠিকভাবে এগোবে। 

জ্যোতিষ অঙ্ক জানাচ্ছে, ৫ ডিসেম্বর ২০২৬ রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে। এই দিন রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে আসবে। আর কেতু সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে এন্ট্রি নেবে। এরপর ১৮ মাস, অর্থাৎ ২৪ জুন ২০২৮ পর্যন্ত এই রাশিতেই থাকবে। যার ফলে গোল্ডেন টাইম শুরু হবে ৪ রাশির। ইনকাম বাড়বে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশির হঠাৎ করে সোনার সময় শুরু হবে, সেটা জেনে নিন। 

মেষ রাশি
রাহু ও কেতুর মহাগোচরে অত্যন্ত ভাল সময় কাটাবে মেষ রাশির জাতক ও জাতিকার। এই সময় কেরিয়ারে নতুন যোগ আসবে। গোল্ডেন পিরিয়ড শুরু হবে। বাবার সম্পত্তি পাবেন। ব্যবসাতে নতুন ডিল হতে পারে। লোন মিটে যাবে। চাকরিতে বিরাট উন্নতির আশাও রয়েছে। বড় পোস্টে যেতে পারেন। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বিরাট লাভের মুখ দেখবেন। জীবনে এগিয়ে যাবেন। ঝামেলা ও অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। নতুন করে কিছু শিখতে পারবেন। এই সময় টাকার অভাব থাকবে না। আগামী দেড় বছর ইনকাম বাড়বে। এই সময় যে কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
রাহু ও কেতুর মহাগোচর ডিসেম্বরে। এই সময় থেকেই পজিটিভ দিন শুরু হবে বৃষ রাশির। সোনায় মোড়া ভাগ্য অপেক্ষা করছে। এই যোগ চলাকালীন কেরিয়ারে বিরাট সফল হবেন। এতদিনের পরিশ্রম কাজে দেবে। ইনকাম বাড়বে। নতুন নতুন স্রোত থেকে টাকা কামাতে পারবেন। সুতরাং চিন্তার কিছু নেই। 

Advertisement

মিথুন রাশি
ব্যবসা এবং চাকরিতে বিরাট উন্নতি হবে মিথুন রাশির। নতুন চাকরি হতে পারে। বড় অফার আসতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। হঠাৎ করেই টাকা আসবে। গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। সেই সঙ্গে পদ ও প্রতিষ্ঠা বাড়িয়ে নিতে পারবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement