
Rahu Ketu Transit 2026: জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর রাশি পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। এই দুই ছায়াগ্রহ প্রায় ১৮ মাস অন্তর রাশি বদল করে এবং সেই পরিবর্তনের প্রভাব পড়ে সমস্ত রাশির উপর। আগামী ৫ ডিসেম্বর ২০২৬-এ রাহু ও কেতু নতুন রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষীদের মতে, এই গোচর কয়েকটি রাশির জন্য বিশেষ ভাবে শুভ ফল বয়ে আনতে পারে।
বর্তমানে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। ৫ ডিসেম্বর রাহু প্রবেশ করবে মকর রাশিতে এবং কেতু যাবে কর্কট রাশিতে। এই পরিবর্তনের ফলে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্য, আর্থিক উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। জ্যোতিষীদের মতে, রাহু-কেতুর অবস্থান পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে কর্মজীবন, আর্থিক অবস্থা, সম্পর্ক এবং মানসিক স্থিতির উপর এর প্রভাব পড়ে। ৫ ডিসেম্বরের এই গোচর কয়েকটি রাশির জন্য উন্নতি, লাভ এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি
রাহু-কেতুর এই গোচর মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। নতুন দায়িত্ব কিংবা পদোন্নতির সুযোগও আসতে পারে।
আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চুক্তি বা লাভজনক সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। অফিসে প্রভাব ও মর্যাদা বাড়তে পারে। বহু দিনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানসিক দুশ্চিন্তা কমবে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে ভাল সুযোগও সামনে আসতে পারে। স্বাস্থ্য সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন অনেকেই।
কন্যা রাশি
সম্পর্ক এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সুখবর পেতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে। নতুন ব্যবসায়িক সুযোগও তৈরি হতে পারে।
দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। কোনও পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই গোচর। পরিবারে সুখ-শান্তি বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনও দীর্ঘদিনের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন মিলতে পারে। নতুন সুযোগ ও সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।