Advertisement

2027 সালের প্রথম ছয় মাসে রাহুর দৃষ্টিতে চাকরি, ব্যবসায় মালামাল 4 রাশি, পড়ুন Rahu Career Horoscope

জ্যোতিষশাস্ত্রে রাহু ছায়াগ্রহ। এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে। বছরের শেষে রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ। একাধিক রাশির জাতকের জীবনে শুভ প্রভাব পড়তে পারে।

রাহু রাশিফল।রাহু রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 10:18 PM IST
  • এই মুহূর্তে কুম্ভ রাশিতে রাহু।
  • রাহুর বদলে লাভ ৪ রাশির।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু মায়াবী গ্রহ। আকস্মিক সাফল্য, বিভ্রান্তি, রাজনীতি এবং উচ্চাকাঙ্ক্ষার কারক। ফলে রাহুর অবস্থান শুভ হলে জীবন সাফল্যে ভরে ওঠে। পঞ্জিকা অনুযায়ী, ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে মায়াবী গ্রহ রাহু। ২৩ জুন রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। রাহুর এই গতির ফলে ৪ রাশির জাতকদের জীবনে আচমকাই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তাঁরা লাভবান হবেন। চলুন জেনে নেওয়া যাক।
 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য রাহুর মকর রাশিতে প্রবেশ শুভ। কর্মক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন। কাজের প্রশংসা পাবেন। এর পাশাপাশি সাফল্যের যোগ। এই সময়ে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কাজ করতে পারলে ভাল সাফল্য পাওয়ার সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রেও লাভের যোগ। রাজনীতি এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হতে পারেন। আয়ের ভাল সুযোগ আসতে পারে। জীবনে নতুন পরিচিতি, পদ এবং সম্মান লাভের সম্ভাবনা।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য রাহুর মকর রাশিতে প্রবেশ অনুকূল হতে পারে। ভাগ্যের উন্নতির যোগ। কাজে সুযোগ আসতে পারে। কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা। সাংবাদিকতা, আইন, শিক্ষকতা এবং প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল সুযোগ পেতে পারেন। নতুন কোনও সুযোগ। সময়টি আপনার জন্য অনুকূল। তবে রাহুর গোচরের কারণে বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। 

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও রাহুর এই গোচর শুভ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা। এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যাঁরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। বড় কোনও সাফল্য অর্জন। উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যপূরণের পথে এগিয়ে যেতে পারেন। আচমকা লাভ হতে পারে। তবে নৈতিকতার পথ থেকে সরে যাওয়া যাবে না। অন্যের টাকা অন্যায়ভাবে আটকে রাখবেন না।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে একাধিক বড় পরিবর্তন। জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ। চাকরিজীবীদের জন্যও সময়টি ভাল। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসাতেও লাভের যোগ। এই সময়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ পাওয়ার সম্ভাবনা। বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। পরে লাভ দেবে। মানসিক চাপ নিয়ে সতর্ক হোন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement