Advertisement

Rahu Uday 2026 Rashifal: জেগে ওঠা রাহুর কৃপায় ঝড়ের গতিতে লাভ তুলবে ৪ রাশি

Rahu Uday 2026 Rashifal:

Rahu Transit 2026Rahu Transit 2026
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 12:08 AM IST

Rahu Uday 2026 Rashifal: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বর্তমানে ছায়াগ্রহ Rahu অস্তাচলে বা ‘ঘুমন্ত’ অবস্থায় রয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এই গ্রহের পূর্ণ উদয় ঘটবে বলে মত জ্যোতিষীদের। অর্থাৎ দীর্ঘ নিস্তব্ধতার পর আবার সক্রিয় হয়ে উঠবে রাহু। উল গত ১৮ মে ২০২৫-এ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং প্রায় ১৮ মাস এক রাশিতে অবস্থান করে। ফলে উদয়ের সময়ও রাহু কুম্ভ রাশিতেই থাকবে। জ্যোতিষ গণনা বলছে, রাহুর জাগরণে কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন ও আর্থিক সাফল্যের যোগ তৈরি হচ্ছে।

বৃষ রাশি: রাহুর উদয়ে সবচেয়ে বেশি সৌভাগ্য পেতে পারেন বৃষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বড় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ বাড়বে, একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। দীর্ঘদিনের সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিতও মিলছে।

মিথুন রাশি: আটকে থাকা কাজ সম্পূর্ণ করার সময় এবার। কাজের সূত্রে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে এবং সেই সফর লাভজনক হতে পারে। আর্থিক উন্নতি ও কেরিয়ারে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাহুর উদয়।

আরও পড়ুন

ধনু রাশি: সাহসী সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে উন্নতির সুবর্ণ সুযোগ আসতে পারে। আর্থিক ভিত্তি আরও মজবুত হবে এবং নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশিতেই রাহুর উদয় হওয়ায় এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে কয়েকগুণ। নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরুর জন্য সময়টি শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।

 

Read more!
Advertisement
Advertisement