Advertisement

Budh Gochar: বুধবারেই গোচর করছে বুধ, ৪ রাশির টাকা-পয়সা নিয়ে আসছে সুসংবাদ

Budh Vishakha Nakshatra Entry: এবার বৃহস্পতির নক্ষত্রে এন্ট্রি নেবে বুধ। ২৫ নভেম্বর গ্রহ রাজকুমার নক্ষত্র পরিবর্তন করে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে।

তুলা রাশিতে অস্ত গিয়েছে বুধতুলা রাশিতে অস্ত গিয়েছে বুধ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 2:46 PM IST
  • শীঘ্রই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে গ্রহরাজ বুধ।
  • আগামী ২৫ নভেম্বর এই নক্ষত্রে এন্ট্রি করবে বুধ।
  • বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি।

শীঘ্রই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে গ্রহরাজ বুধ। জ্যোতিষশাস্ত্রের হিসেব বলছে আগামী ২৫ নভেম্বর এই নক্ষত্রে এন্ট্রি করবে বুধ। বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। জ্যোতিষীদের মতে, বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে চারটি রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন। সেই ৪ রাশি কারা? দেখে নিন-

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর বেশ ভালো হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আয়ের নতুন পথও খুলে যেতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও চুক্তি করতে পারেন। এর ফলে ভবিষ্যতে ভালো লাভের মুখ দেখতে পারেন। যাঁরা চাকরি করেন, অফিসে তাঁদের কাজের প্রশংসা হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি করছেন, তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। অনেক দিন ধরে চাকরি বদলের চেষ্টা করলে ভালো কোনও সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা সুখবর নিয়ে আসতে পারে। হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, তাঁরাও ভালো সুযোগ পেতে পারেন। বিদেশের সঙ্গে ব্যবসা থাকলে সেখান থেকে লাভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করতে পারেন। পাশাপাশি অনেক দিন ধরে আটকে থাকা কাজও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি করেন, তাঁদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলও পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সময়টা ভালো হতে পারে। যাঁরা ইতিমধ্যেই ব্যবসা করছেন, তাঁদেরও লাভ বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি পরিবারেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement