
Millionaire after 40 zodiac signs: কথায় বলে, ‘চালিশা’ পার হলেই নাকি মানুষের আসল জীবন শুরু হয়। অনেকের ক্ষেত্রে এই প্রবাদটি আক্ষরিক অর্থেই সত্যি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের নিগুঢ় গণনা বলছে, সবার ভাগ্য শুরুর দিকে সহায় না হলেও, বিশেষ তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ৪০ বছর বয়সের পর থেকেই বইতে শুরু করে বসন্ত। গ্রহের অবস্থান আর অভিজ্ঞতার মেলবন্ধনে এই সময়েই তাঁদের হাতে আসতে শুরু করে বিপুল ধনরাশি। কার্যত ‘সোনার ভাণ্ডারে’র মালিক হওয়ার পথ প্রশস্ত হয় তাঁদের।
গ্রহের ফেরে ভাগ্যবদল
জ্যোতিষীদের মতে, একজন মানুষের জীবনের উত্থান-পতন পুরোপুরি নির্ধারিত হয় গ্রহের চলন এবং তাদের দৃষ্টির ওপর। দেখা যায়, অনেকেই জীবনের শুরুর দিকে চরম সংগ্রাম করেন, কিন্তু একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তাঁদের ভাগ্য কার্যত আকাশছোঁয়া হয়। বিশেষ করে ৪০ বছর বয়সের পর যখন গ্রহের সুপ্রভাব শুরু হয়, তখন তাঁদের প্রচেষ্টা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা মিলেমিশে একাকার হয়ে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
৪০-এর পর মিলিয়নিয়ার হওয়ার যোগ
জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে, মূলত তিনটি রাশির জাতকরা এই বয়সের পর কেরিয়ার ও ব্যবসায় অকল্পনীয় উন্নতি করেন। ৪০ বছর বয়স পার করার পর এদের জীবনে রাজযোগ শুরু হয়। দীর্ঘদিনের জমানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এঁরা এমন সব আর্থিক সিদ্ধান্ত নেন, যা তাঁদের দ্রুত কোটিপতি বা মিলিয়নিয়ার হওয়ার দৌড়ে এগিয়ে দেয়। কেবল সম্পদই নয়, এই সময়ে সমাজিক সম্মান ও প্রতিপত্তিও কয়েক গুণ বেড়ে যায়। ভাগ্যের চাকা একবার ঘোরা শুরু করলে এঁদের আর পিছনে ফিরে তাকাতে হয় না।