Advertisement

Weekly Lucky Zodiacs: সোমবার থেকে শুরু হচ্ছে অগ্রহায়ন, ২২ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের শীর্ষে ৫ রাশি

সূর্য বৃশ্চিক রাশিতে গেলে বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ন মাস শুরু হবে। পাশাপাশি, বুধ সদ্য বক্রীদশা ছেড়ে মার্গী চালে ফিরবে। ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর, এই সপ্তাহে কোন কোন রাশির জাতকেরা প্রচুর সুখ-সৌভাগ্য লাভ করবেন জেনে নিন।

সাপ্তাহিক লাকি রাশিসাপ্তাহিক লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 12:53 PM IST
  • ১৬ নভেম্বর সোমবার থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য।

১৬ নভেম্বর সোমবার থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্য বৃশ্চিক রাশিতে গেলে বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ন মাস শুরু হবে। পাশাপাশি, বুধ সদ্য বক্রীদশা ছেড়ে মার্গী চালে ফিরবে। ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর, এই সপ্তাহে কোন কোন রাশির জাতকেরা প্রচুর সুখ-সৌভাগ্য লাভ করবেন জেনে নিন। 

মেষ রাশি
বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে আগামী সপ্তাহে কেরিয়ারে উন্নতি করার একাধিক সুযোগ পাবেন মেষ রাশির জাতকরা। সপ্তাহের শুরুতেই কোনও বড় সাফল্য পেতে চলেছেন আপনি। কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে দুর্দান্ত লাভ করতে পারবেন। সপ্তাহের মাঝামাঝি সম্পত্তি লাভ হতে পারে। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন।

সিংহ রাশি
১৬ নভেম্বর থেকে শুরু সপ্তাহে সব কাজেই সৌভাগ্যকে পাশে পাবেন সিংহ রাশির জাতকরা। এই সপ্তাহে কোনও শুভ ফল পেতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। বাবা-মা এবং গোটা পরিবারকে নিজের পাশে পাবেন সিংহ রাশির জাতকরা। তাঁদের সাহায্যে আপনি সহজেই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যক্তিগত জীবনে মাধুর্য থাকবে।

ধনু রাশি
মার্গী বুধের প্রভাবে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন ধনু রাশির জাতকরা। এর ফলে আপনার মন থেকে টেনশন কেটে যাবে। যাঁরা কোনও নতুন প্রজেক্টে কাজ করছেন, তাঁদের কাজ পরিচিতি পাবে। পরিবারের জন্য কেনাকাটা করতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের পুরোনো ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে।

মকর রাশি
আগামী সপ্তাহে জীবনের সব রকম সুখ ও সাফল্য লাভ করবেন মকর রাশির জাতকরা। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। সূর্যের গোচরের প্রভাবে কেরিয়ার সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, এই সময় তাঁরা নতুন চাকরি পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য পাবেন।

কুম্ভ রাশি
আগামী সপ্তাহ জুড়ে খুব ভালো সময় কাটাবে কুম্ভ রাশির জাতকদের। এই সময় আপনি নিজের পুরোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসা সংক্রান্ত সব ভয় কেটে যাবে। নিজের পরিশ্রমের সম্পূর্ণ সুফল লাভ করবেন। সপ্তাহের মাঝামাঝি বড় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর আপনার আনন্দের কারণ হবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement