Advertisement

Saturday Lucky Zodiac Signs: শনিবার অর্থভাগ্য ফিরবে ৪ রাশির, চাকরি ও ব্যবসায় পাবেন দারুণ খবর

জ্যোতিষ মতে, শনিবার দিনটি শনিদেবের প্রিয়। আর শনিদেব অত্যন্ত প্রভাবশালী। তিনি প্রসন্ন হলে অনেক রাশির জাতক-জাতিকার জীবন পুরো বদলে যায়। তাঁদের টাকার কষ্ট উবে যায়। এমনকী ধন-সম্পত্তি বাড়ে। 

শনিবার ভাগ্য ফিরবে ৪ রাশিরশনিবার ভাগ্য ফিরবে ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 3:00 PM IST
  • শনিবার দিনটি শনিদেবের প্রিয়
  • আর শনিদেব অত্যন্ত প্রভাবশালী
  • তিনি প্রসন্ন হলে অনেক রাশির জাতক-জাতিকার জীবন পুরো বদলে যায়

জ্যোতিষ মতে, শনিবার দিনটি শনিদেবের প্রিয়। আর শনিদেব অত্যন্ত প্রভাবশালী। তিনি প্রসন্ন হলে অনেক রাশির জাতক-জাতিকার জীবন পুরো বদলে যায়। তাঁদের টাকার কষ্ট উবে যায়। এমনকী ধন-সম্পত্তি বাড়ে। 

মাথায় রাখতে হবে, শনিদেব সব রাশির উপরই প্রভাব বিস্তার করতে পারেন। তবে ৪ রাশির ক্ষেত্রে শনিবার দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই আর দেরি নয়, বরং এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন যেগুলি শনিবার ভাল ফল পেতে পারে।

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য শনিবার দিনটা খুবই শুভ। জীবনে সাফল্য আসতে পারে এই দিন। পাশাপাশি অর্থকষ্ট হতে পারে দূর। যাঁরা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন, তাঁরা এবার পেয়ে যাতে পারেন। ব্যবসা বাড়ার রয়েছে সম্ভাবনা। নতুন প্রোজেক্ট পেতে পারেন। তাই শনিবারই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিখুন রাশি
এই রাশির জাতকদেরও ব্যবসার জন্য খুব ভাল সময় কাটতে পারে। আপনাদের কাছে আসবে নতুন প্রোজেক্ট। জীবনে বিরাট উন্নতির আশা রয়েছে। 

এছাড়া চাকরিতেও সময়টা ভাল যাবে। প্রোমোশন হতে পারে। বসের স্নেহ পাবেন। মিলতে পারে বড় দায়িত্ব। এছাড়া এই সময় পরিবারের সমস্যা শেষ হয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

মেষ রাশি
শনিবার দিনটা আপনাদের জন্য সেরার সেরা। এই দিনেই পরিশ্রমের ফল পাবেন। এতদিন ধরে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। চাকরিতে মিলবে প্রোমোশন। বিরাট মাইনে বাড়তে পারে। 

এছাড়া ব্যবসাতেও এতদিনে লাভের মুখ দেখবেন। নতুন ক্লায়েন্টের থেকে মিলবে বড় অফার। সেই কারণে অর্থভাগ্য ফিরে যাবে। তাই মেষ রাশির জাতক-জাতিকারাও শনিবার ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 


তুলা রাশি
শনিদেবের কৃপায় সময় ভাল কাটবে তুলা রাশিরও। আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। পুরনো ঋণ থেকে মিলবে মুক্তি।

এছাড়া ব্যবসাতে বাম্পার লাভ হবে। নতুন প্রোজেক্ট আসতে পারে। এছাড়া চাকরিতে রয়েছে মাইনে বাড়ার আশা। তাই অর্থ সঙ্কট এবার কেটে যাবে। পাশাপাশি পরিবারেও সমস্যা থাকবে না। সকলের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। 

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
  

 

Read more!
Advertisement
Advertisement