
বৈদিক জ্যোতিষে শনিদেব হলেন কর্মফলদাতা। তাই শনির গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে শনি অবস্থান করছে মীন রাশিতে। আগামী ২০২৭ সালে ৩ জুন গ্রহরাজ প্রবেশ করবে মঙ্গলের রাশি মেষে। প্রায় ৩০ বছর পর এই রাশিতে আবার পা রাখতে চলেছে শনি। মেষ রাশিকে শনির নীচস্থ রাশি ধরা হয়। ১২টি রাশির উপরই এই পরিবর্তনের প্রভাব পড়বে ভিন্ন ভিন্ন ভাবে। কারও জীবনে চ্যালেঞ্জ, কারও ভাগ্যে আবার খুলবে নতুন সুযোগ ও উন্নতির দরজা। চলুন জেনে নেওয়া যাক, শনির এই গমনে লাভবান হতে চলেছে কোন কোন রাশি
মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক সময় নিয়ে আসছে। উপার্জনের নতুন নতুন পথ খুলে যেতে পারে। মিলতে পারে আকস্মিক অর্থলাভের সুযোগও। অতীতে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ। ভবিষ্যতের লাভজনক স্কিমে বিনিয়োগের সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন চুক্তিতে লাভের মুখ দেখবেন। কাজে সুফল।
সিংহ রাশি- এই গোচর আর্থিক ও পেশাগত জীবনে উন্নতির ইঙ্গিত। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা। কর্মক্ষেত্রে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আর্থিক স্থিতি অনেকটাই শুধরে যাবে। জমিজমা বা গাড়ি কেনার যোগও তৈরি হচ্ছে। আচমকা বিপুল আর্থিক লাভের ইঙ্গিত। আপনার অর্থনৈতিক বুনিয়াদকে আরও শক্ত করবে।
ধনু রাশি- শনির এই পরিবর্তন অনুকূল হতে চলেছে। কর্মজীবনে অগ্রগতি অর্জনের অজস্র সুযোগ মিলবে। পাবেন কাঙ্ক্ষিত চাকরিও। শক্তপোক্ত হবে আর্থিক অবস্থান। বাড়বে উপার্জনও। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় কোনও জায়গায় অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে। যা ভবিষ্যতে বেশ লাভজনক হবে। চাকরিজীবীদের সাফল্যের সম্ভাবনা প্রবল।
কুম্ভ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর নতুন সুযোগ ও অগ্রগতির বার্তা নিয়ে আসছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। জীবনে সঠিক পথ বেছে নিতে সুবিধা হবে। ব্যবসায়িক নতুন পরীক্ষা-নিরীক্ষা সফল হবে। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। ধীরে ধীরে কেটে যাবে যাবতীয় আর্থিক অনটন। বাড়বে সঞ্চয়ের পরিমাণ। আপনার জীবনে স্থায়িত্ব ও বিপুল অগ্রগতির যোগ।