Advertisement

Saturn 4 Lucky Zodiacs Till 11 December: বড়বাবার দয়ায় 4 রাশির টানা গোল্ডেন টাইম, নোট করুন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি এই অবস্থাতেই ২০২৬ সালের ১১ ডিসেম্বর ভোর ৩টে ৫১ মিনিট পর্যন্ত থাকবেন। শনির এই বক্রী দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ৪ রাশি মনমতো ফল পেতে পারে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 10:42 PM IST
  • ২০২৬ সালের ২৭ জুলাই শনিদেব মীন রাশিতে বক্রী।
  • ১১ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবেন।

২০২৬ সালের ২৭ জুলাই শনিদেব মীন রাশিতে বক্রী  হতে চলেছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি এই অবস্থাতেই ২০২৬ সালের ১১ ডিসেম্বর ভোর ৩টে ৫১ মিনিট পর্যন্ত থাকবেন। শনির এই বক্রী দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ৪ রাশি মনমতো ফল পেতে পারে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। তৈরি হবে সাফল্যের যোগ। বলে রাখি, নবগ্রহের মধ্যে শনিকে কর্ম এবং ন্যায়ের গ্রহ বলে মনে করা হয়। শনির এই অবস্থানের কারণে এই ৪ জাতক-জাতিকারা কঠোর পরিশ্রম করলে ভালো ফল পেতে পারে। বাড়বে মান-সম্মান।

বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে তুঙ্গ ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আপনার কাজ সময়ে শেষ হবে। লক্ষ্মীর কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আগের বিনিয়োগ থেকে লাভ করবেন। নতুন বিনিয়োগের কথা ভাববেন। ব্যবসা বাড়ানোর জন্য এটা অনুকূল সময়। পারিবারিক জীবনেও সুখ থাকবে।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা পুরনো কোনও বিবাদ বা আইনি মামলা থেকে রেহাই পাবেন। ব্যবসায় করা বিনিয়োগ সফল হবে। কোনও নতুন চুক্তি করতে পারেন। সাফল্যের জন্য আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। নিজের বক্তব্য স্পষ্ট ও নির্ভীকভাবে প্রকাশ করুন। এই সময়টি নতুন সূচনার জন্য অনুকূল। আপনি এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকারা জন্য নতুন চিন্তাভাবনা এবং পরিকল্পনায় ভরপুর থাকবেন। আপনার কাজে গতি আসবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে আপনার চেষ্টার প্রশংসা হবে। আর্থিক লাভের যোগ। সম্পত্তি থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা। পরিবারে সুখ-শান্তি। মানসিক ভারসাম্য ভালো থাকবে। দিনটি বেশ আনন্দদায়ক কাটবে।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য  আকস্মিক ধনলাভের যোগ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। চাকরিজীবী এবং ব্যবসায়ীরা পেতে পারেন নতুন সুযোগ। নিজের যোগাযোগ এবং নেটওয়ার্কের সঠিক ব্যবহার করলে লাভবান হবেন। কঠোর পরিশ্রম এবং সঠিক দিশায় চেষ্টা চালালে সাফল্য পাওয়ার প্রবল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement