
Saturn Lucky Zodiacs From 21 May: শনিদেবের শুভ দৃষ্টির ফল পেতে চলেছেন ৫ রাশির জাতকরা। আগামী ২১ মে, ভোর ৪টে ৪৯ মিনিটে মীন রাশিতে উদয় হতে চলেছেন শনি। গত ১৩ মার্চ থেকে অস্ত অবস্থায় ছিলেন কর্মফলদাতা গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই অবস্থান পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে একাধিক রাশির জীবনে। বিশেষ করে ৫ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত শুভ হতে পারে বলেই মনে করছেন জ্যোতিষীরা। কেরিয়ার, অর্থভাগ্য, পারিবারিক জীবন থেকে মানসিক শান্তি; একাধিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ন্যায় এবং কর্মফলের দেবতা বলা হয়। ধীরগতির কারণে একটি রাশিতে দীর্ঘ সময় অবস্থান করেন তিনি। ফলে শনির অবস্থান পরিবর্তন বা উদয়-অস্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ বার শনির উদয়ে কোন কোন রাশি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে, দেখে নেওয়া যাক।
বৃষ রাশি
শনির উদয় বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজের গতি বাড়বে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিশ্রমের যথাযথ ফল পাবেন। অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে।
মিথুন রাশি
কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের সামনে। নতুন চাকরির সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। অভিজ্ঞ কারও সহযোগিতায় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। দীর্ঘ দিনের পরিশ্রমের ফল মিলতে পারে এই সময়েই।
সিংহ রাশি
শনির উদয়ে সিংহ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ কমতে পারে। আর্থিক অনটন বা পুরনো ঋণের চাপ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। পারিবারিক অশান্তি বা বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফলে মানসিক শান্তি ফিরে আসতে পারে জীবনে।
তুলা রাশি
তুলা রাশির ক্ষেত্রে শনির উদয় সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়ার যোগ রয়েছে। ব্যবসায় বড় চুক্তি বা লাভজনক সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার; দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে। চাকরি বা ব্যবসায় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ এনে দিতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ার এবং আর্থিক দিক থেকে পরিস্থিতি অনুকূলে যেতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।