Advertisement

Lucky 3 রাশির ভাগ্য চমকাবে 4th October থেকে, পড়ুন Sun Saturn Money Horoscope

অক্টোবরের শুরুতে সূর্যের সঙ্গে ১৮০ ডিগ্রি অবস্থানে থাকবেন শনি। এর ফলে তৈরি হবে প্রতিযুতি যোগ। এই যোগের ফলে লাভবান হবেন একাধিক রাশির জাতক ও জাতিকা।

সূর্য ও শনির রাশিফলসূর্য ও শনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 8:17 PM IST
  • সূর্যের সঙ্গে ১৮০ ডিগ্রি অবস্থানে থাকবেন শনি।
  • মালামাল হবে ৩ রাশি।

শনিকে ভয় পান অনেকে। তবে বৈদিক জ্যোতিষে শনি গ্রহ হল কর্মফলদাতা। সোজা কথায়, মানুষের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন বড়বাবা। তাই তাঁকে ন্যায়দাতাও বলে। নবগ্রহের মধ্যে শনির গতিই সবচেয়ে ধীর। একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন। এই মুহূর্তে শনির অবস্থানের দিকে নজর দিলে দেখা যাবে, মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ৪ অক্টোবর বিকেল ৫টা ৫৬ মিনিটে সূর্য ও শনি পরস্পরের ১৮০ ডিগ্রি অবস্থানে থাকবে। এর ফলে প্রতিযুতি যোগ তৈরি হবে। সেই সময় শনি মীন রাশিতে এবং সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। শনি এবং সূর্যের এই অবস্থানের ফলে ৩ রাশির জাতক ও জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই যোগ বেশ কিছু দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘ দিন ধরে চলা সমস্যাগুলি ধীরে ধীরে কমতে পারে। বড় কোনও সাফল্যও আসতে পারে জীবনে। কোনও ব্যক্তি আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। চাকরিজীবীদের জন্যও সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় লাভের যোগ। সমাজে মান-সম্মানও বাড়বে। আয় বাড়ার সম্ভাবনা। তবে নিজের জন্য তুলনামূলক বেশি খরচ করে ফেলতে পারেন।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও সূর্য ও শনির যোগ শুভ। দীর্ঘ দিন ধরে চলে আসা সমস্যার অবসান হতে পারে। নিজের দিকে আরও বেশি নজর দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ দিন ধরে চলা মনোমালিন্যও মিটে যাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে ভাল হবে। 

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও সময়টি ভাল কাটবে। জীবনে নেতিবাচকতা কমবে। চাকরিজীবীদের জন্য সময়টি অনুকূল। মনের মতো কাজের সুযোগ। পরিবারে দীর্ঘ দিন ধরে চলা অশান্তি বা মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি সুখ-সমৃদ্ধিও বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও মিটবে। আত্মীয়স্বজনের সঙ্গে কোনও বিরোধ বা ভুল বোঝাবুঝি থাকলে তাও দূর হবে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement