Advertisement

Saturn Lucky Zodiacs From 2 July: আর কিছুক্ষণের অপেক্ষা, কাল থেকে ৪ রাশির গোল্ডেন টাইম

রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুদ্ধিদাতা গ্রহ বুধ এবং কর্মফলদাতা শনির যোগে ৪ রাশির জীবনে বাম্পার লাভ।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 10:37 PM IST
  • ২ জুলাই শনির নক্ষত্রবদল।
  • মালামাল হবে ৪ রাশি।

বৃহস্পতিবার, ২ জুলাই থেকে কপাল খুলতে চলেছে ৪ রাশির। জ্যোতিষ শাস্ত্র বলছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা বেজে ২২ মিনিটে শনিদেব নক্ষত্র পদ পরিবর্তন করতে চলেছেন। এই সময়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনি। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। কর্মফলদাতা শনি এবং বুদ্ধিদাতা গ্রহ বুধের সমীকরণে একাধিক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং পারিবারিক জীবনে শুভ যোগের সম্ভাবনা। দেখে নেওয়া যাক, শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশি উপকৃত হতে চলেছে।

মেষ রাশি- এই সময়টি আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীরা বিরাট লাভ করবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজে আচমকা গতি আসবে। মূল্যবান কোনও বস্তু লাভের যোগ। নতুন কোনও ব্যবসায়িক চুক্তি থেকে মোটা অঙ্কের মুনাফা মিলতে পারে। আগের চেয়ে আর্থিক পরিস্থিতি অনেক বেশি মজবুত হবে। বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা। বাড়বে ব্যবসার পরিধি।

কর্কট রাশি- এই রাশির জাতক ও জাতিকারা  লাভবান হবেন। কাজের প্রয়োজনে বা পেশাগত কারণে দূরযাত্রার সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে দুর্দান্ত ফল করবেন। আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। কর্মস্থলে পদোন্নতির যোগ। বাড়বে মান-যশ ও সামাজিক প্রতিষ্ঠা। বড় দায়িত্বও আপনার কাঁধে আসতে পারে।

ধনু রাশি- আপনার জন্য এই সময়টি আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। এই সময়কালে পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হবে। সম্পর্কের মাধুর্য বাড়বে। সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা বাড়ার যোগ। ব্যবসায়ীদের জন্য দূরযাত্রা অত্যন্ত লাভজনক হতে পারে। পরিবেশ থাকবে ইতিবাচক। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। 

বৃশ্চিক রাশি- সুখ-সমৃদ্ধি ও সম্পত্তি লাভের যোগ আপনার। এই সময়কালে আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। তা সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্পত্তি নিয়ে কোনও পুরনো বিবাদ বা আইনি জটিলতা থাকলে, তা এবার মিটে যাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের মানসিক চাপ ও অশান্তির অবসান ঘটবে। সম্পর্কের টানাপোড়েন দূর হবে। বড় সুখবর আসতে। আপনার মন আনন্দিত হয়ে উঠবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement