Advertisement

2027 সালের 3 June পর্যন্ত বড়বাবার সুনজরে মালামাল 4 রাশি, পড়ুন Saturn Good Luck Horoscope

শনির সোজা পথে চলা শুরু হলে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজে গতি আসতে পারে। আর্থিক পরিস্থিতিরও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ তৈরি হবে ৪ রাশির জীবনে।

শনি রাশিফলশনি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 9:00 PM IST
  • ১৩৮ দিন পর মীন রাশিতে মার্গী শনি।
  • জুন পর্যন্ত লাভবান ৪ রাশি।

শনিদেব কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা। ১৩৮ দিন পর মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনিদেব। চলতি বছর ২৭ জুলাই মীন রাশিতে বক্রী হয়েছিলেন শনিদেব। প্রায় ১৩৮ দিন পর আগামী ১১ ডিসেম্বর ভোর ৫টা নাগাদ তিনি ওই রাশিতেই মার্গী হবেন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত এই অবস্থানে থাকবেন। শনির মার্গী হওয়ার অর্থ, তিনি আবার সোজা পথে চলতে শুরু করবেন। জ্যোতিষ মতে, শনির মার্গী অবস্থায় দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজে গতি আসা, দায়িত্বের পরিবর্তন এবং পুরনো সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি মেলে। শনির এই গতিপথে পরিবর্তনের প্রভাব পড়বে ৪ রাশির উপর। 
 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির মার্গী অবস্থান গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। পরিশ্রম শুভ ফল লাভ। কাজে সাফল্য। তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে লাভবান হতে পারেন।

কুম্ভ রাশি: এই রাসির জাতকদের জন্য শনির সোজা পথে চলা আর্থিক লাভবান করবে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের লাভের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা।

ধনু রাশি: এই রাশির জাতকদের পারিবারিক জীবন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসতে পারে। সম্পত্তি কেনাবেচার পরিকল্পনা এগোবে। চাকরিতে বদলি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিকল্পনামাফিক কাজ করলে শনির দয়ায় সাফল্য।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কপাল খুলবে। বিরোধীদের উপর জয় লাভ। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পুরনো ঋণ এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সম্ভাবনাছে। পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement