
ন্যায়ের দেবতা শনিদেব প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। তিনি ভাল কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত, এরকম ব্যক্তিকে শাস্তি দেন। প্রত্যেক মানুষকে জীবনে একবার শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মুখোমুখি হতে হয়। যদি কোনও ব্যক্তির উপর শনির কু-নজর পরে, তাহলে তাকে শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয়।
জ্যোতিষশাস্ত্রে, শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা আছে। এই সমস্ত রাশির জাতক- জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি কখনও প্রভাবিত করে না। এমনকী, শনির সাড়ে সাতি বা ঢাইয়া প্রকোপে এদের পড়তে হয় না। জানুন কোন কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ রয়েছে।
মকর/CAPRICORN (Dec 22-Jan 21)
মকর রাশির অধিপতি হলেন শনিদেব। মকরকে ভগবান শনিদেবের অন্যতম প্রিয় রাশি বলে মনে করা হয়। এই রাশির জাতকদের জীবনে শনিদেবের সাড়ে সাতি ও ঢাইয়ায় প্রভাব পড়ে না সেভাবে।
তুলা/LIBRA (Sep 24-Oct 23)
তুলা রাশির অধিপতি শুক্রদেব। এই রাশিতে শনিদেবের কৃপা থাকে। তাই এই রাশির জাতকদের ওপর শনির সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব খুবই কম। শনিদেবের অশেষ কৃপায় এই রাশির উন্নতি হয় জীবনে।
কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19)
শনি কুম্ভ রাশির অধিপতি। এই রাশির জাতকদের উপর শনিদেবের ইতিবাচক প্রভাব পড়ে। এরা খুব কমই আর্থিক সমস্যার সম্মুখীন হয়। সেই সঙ্গে শনিদেব শারীরিক ও মানসিক চাপও কম দেয় এদের।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)