
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহ অত্যন্ত প্রভাবশালী। শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান করেন। তারপর অন্য রাশিতে গোচর করেন। কর্মের ভিত্তিতে ফল দেন শনিদেব। কোষ্ঠীতে শনি অশুভ অবস্থানে থাকলে দীর্ঘকাল ধরে প্রতিকূল প্রভাব ফেলে। শনি যেমন আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন, তেমনই একটি নির্দিষ্ট সময়ের পর নক্ষত্র পরিবর্তনও করে। যার প্রভাবও দীর্ঘস্থায়ী হয়। শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। রয়েছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে। ১৭ মে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের অধিপতি হলেন বুধদেব। শনি এই নক্ষত্রে ৯ অক্টোবর পর্যন্ত থাকবেন।
বৃষ রাশি- আপনার জন্য শনির রেবতী নক্ষত্রে অবস্থান দারুণ সুযোগ হতে চলেছে। আপনার আয় বৃদ্ধির যোগ। আপনার ইচ্ছাপূরণও হতে পারে। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। কোনও বড় পদমর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সদস্যদের থেকে সুখবর পেতে পারেন।
মিথুন রাশি- কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। চাকরিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নানা ধরনের নতুন সুযোগ আসতে পারে। আপনার কাজের ভালো প্রশংসা হবে। যাঁরা বেকার, তাঁরা শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। শনির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব বেশি থাকবে। ধৈর্য এবং সংযমের থাকলে কাজে আপনি সাফল্য পাবেন।
কন্যা রাশি- শনির নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ী হবে। এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে আগামী সময়ে অনেক ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ব্যবসায় প্রচুর লাভ। মুনাফা অর্জনের সুযোগ আসবে। আর্থিক লাভ হবে আপনার। হঠাৎ অর্থ লাভের সুযোগ। পুরনো কোনও আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।