Advertisement

Saturn Sade Sati Relief: শনির সাড়ে সাতি শেষ হচ্ছে কোন কোন রাশি, জানুন শুরু হচ্ছে কাদের

শনিকে একটি ক্রূর গ্রহও বলা হয়। কারও কোষ্ঠীতে শনির অবস্থান ভালো না থাকলে জীবনে নানাবিধ শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্টের সম্মুখীন হতে হয়। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন।

shani rashifalshani rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 11:40 PM IST
  • মীন রাশিতে অবস্থান করছেন শনিদেব।
  • ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত তিনি থাকবেন মেষ রাশিতেই।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন কর্মফলদাতা। শনির গতি অত্যন্ত ধীর। এক রাশিতে ফিরে আসতে শনি় সময় নেয় প্রায় ৩০ বছর। শনিকে একটি ক্রূর গ্রহও বলা হয়। কারও কোষ্ঠীতে শনির অবস্থান ভালো না থাকলে জীবনে নানাবিধ শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্টের সম্মুখীন হতে হয়। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত তিনি থাকবেন মেষ রাশিতেই। শনির অবস্থান পরিবর্তন হলে তার প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপরে। 

জ্যোতিষ অনুযায়ী, এখন মেষ, কুম্ভ এবং মীন রাশির ওপর চলছে শনির সাড়ে সাতি। অন্যদিকে সিংহ এবং ধনু রাশির জাতক ও জাতিকারা শনির ঢাইয়ার শিকার। ২০২৭ সালে শনি মেষ রাশিতে প্রবেশের পর কারা কারা মুক্তি পাবেন, আর কারাই বা নতুন করে শনির কবলে পড়বেন, চলুন জেনে নেওয়া যাক। 

শনির সাড়ে সাতি ও ঢাইয়া থেকে কাদের মুক্তি?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৭ সালের জুন মাসে শনিদেব রাশি পরিবর্তন করবেন। তিনি মীন থেকে ঢুকবেন মেষে। এর ফলে মেষ, কুম্ভ এবং মীন রাশির জাতক ও জাতিকারা স্বস্তি পাবেন। বর্তমানে এই তিন রাশির ওপর শনির সাড়ে সাতি চলছে। শনিদেব মেষ রাশিতে প্রবেশ করা মাত্রই এই জাতক ও জাতিকাদের সাড়ে সাতির কষ্ট থেকে মুক্তি। বর্তমানে সিংহ ও ধনু রাশির ওপর চলছে শনির ঢাইয়া। শনির এই গোচরের ফলে ধনু ও সিংহ রাশির জাতক ও জাতিকারাও ঢাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্ত হবেন।

শনির দয়া পাবেন কারা?

জ্যোতিষ বলছে, শনির অবস্থান বদলে মিথুন ও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা লাভবান হবেন। শনিদেবের কৃপায় তাঁদের চাকরির ও ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে। চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্ট থেকেও রেহাই।

২০২৭ সালে কারা সাড়ে সাতি ও ঢাইয়ায় পড়বেন?

২০২৭ সালে শনিদেব মেষ রাশিতে পা রাখার সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক ও জাতিকাদের ওপর সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে। কন্যা এবং মকর রাশিতে চলবে শনির ঢাইয়া। এর ফলে মানসিক চাপ, শারীরিক অসুস্থতা এবং আর্থিক সংকটের মুখে পড়বেন। এছাড়া চাকরি বা ব্যবসায় মন্দা। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য বা বিবাদের সম্ভাবনা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement