Advertisement

Shani Vakri Blessed Rashifal: জুলাই থেকে বক্রী হবে শনি; ৪ রাশির ভাগ্যে বদল, বিপুল টাকা প্রাপ্তি

Saturn Astrology: ন্যায়ের দেবতা শনিদেব প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। তিনি ভাল কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত, এরকম ব্যক্তিকে শাস্তি দেন। প্রত্যেক মানুষকে জীবনে একবার শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মুখোমুখি হতে হয়।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 6:34 PM IST

২০২৬ সালের ২৭ জুলাই, কর্মফলদাতা ও ন্যায়বিচারের দেবতা শনিদেব, মীন রাশিতে বক্রী হবেন। জ্যোতিষশাস্ত্রে শনির বক্রী গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কারণ এই সময়ে এর প্রভাব আরও গভীর ও তীব্র হয়ে ওঠে। যদিও শনির বক্রী গতিকে সাধারণত কষ্টদায়ক মনে করা হয়। তবে সব রাশির জন্য তা খারাপ নয়। শনিদেব মানুষের কর্মের ভিত্তিতেই ফল প্রদান করেন। এবার মীন রাশিতে শনির বক্রী গতির ফলে সৃষ্ট শশ মহাপুরুষ রাজযোগের প্রভাবে চারটি বিশেষ রাশি প্রচুর সুবিধা ও উন্নতির মুখ দেখবে। জেনে নিন, সেই ভাগ্যবান রাশি কারা।

বৃষ /TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20) 

কর্মজীবনে দারুণ সাফল্য। এই রাশির অধিপতি গ্রহ শনি, শুক্রের পরম বন্ধু এবং জন্মকুণ্ডলীর দশম ঘরে বক্রী হবেন। এই সময়টি বৃষ রাশির জন্য আশীর্বাদস্বরূপ। যারা চাকরি করছেন, তারা পদোন্নতি, বেতন বৃদ্ধি বা পছন্দসই স্থানে বদলি পেতে পারেন। আটকে থাকা ব্যবসায়িক প্রকল্পগুলো পুনরায় শুরু হবে। যারা সম্পত্তি বা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। তারা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করবেন। সমাজ ও কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

মিথুন/GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

ভাগ্যের পূর্ণ সহায়তা থাকবে। মিথুন রাশি থেকে নবম ঘরে —যা ভাগ্য ও ধর্মের স্থান—শনি বক্রী হবেন। এতদিন ধরে আপনার কাজে যেসব বাধা আসছিল, সেগুলো এখন দূর হবে। ভাগ্যের বন্ধ দুয়ার খুলে যাবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা সফল হবে। ব্যবসায়িক ভ্রমণ অত্যন্ত লাভজনক হবে। আপনার সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা বৃদ্ধি পাবে। আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।

তুলা/LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)  

আকস্মিক আর্থিক লাভ ও সন্তান-সংক্রান্ত সুখ মিলবে। তুলার জন্য শনিকে যোগকারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তিনি আপনার রাশি থেকে পঞ্চম ঘরে (সন্তান, বুদ্ধি ও প্রেম) বক্রী হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কোনও সুখবর পেতে পারে। সন্তানের কাছ থেকে আনন্দদায়ক খবর পাবেন। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোথাও টাকা আটকে থাকলে তা পুনরুদ্ধার হতে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর ও স্বচ্ছ হবে এবং তা সুদৃঢ় হবে। 

Advertisement

বৃশ্চিক/ SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বৃশ্চিক রাশি বর্তমানে শনির ঢাইয়ার প্রভাবে রয়েছে। তবে চতুর্থ ঘরে (সুখ ও মাতৃত্বের স্থান) শনির বক্রী গতি এই ঢাইয়া-জনিত নেতিবাচক প্রভাব থেকে উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে। সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি মিলবে। পারিবারিক বিবাদ বা মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। নতুন বাড়ি, জমি বা যানবাহন কেনার জন্য এটি একটি অনুকূল সময়। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও পুরনো বিবাদ আপনার অনুকূলে মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে, যা আপনার মানসিক চাপ কমিয়ে দেবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

Read more!
Advertisement
Advertisement