Advertisement

Saturn Lucky Zodiacs From April: নোট করুন, ১২ এপ্রিল ভোর ৫টা থেকে শনির উদয়ে কপাল খুলছে ৫ রাশির

জ্যোতিষশাস্ত্রের গণনায়, গত ৮ মার্চ অস্ত গিয়েছে শনি। ১২ এপ্রিল ভোর ৫ টায় শনির উদয় হবে।  শনির প্রভাব প্রবল হবে। শুভ ফল পাবেন ৫ রাশির জাতক-জাতিকারা।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 11:58 PM IST
  • ৮ মার্চ অস্ত গিয়েছে শনি।
  • ১২ এপ্রিল ভোর ৫ টায় শনির উদয় হবে।

বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে শনি। বৃহস্পতি মীন রাশির অধিপতি। জ্যোতিষশাস্ত্রের গণনায়, গত ৮ মার্চ অস্ত গিয়েছে শনি। ১২ এপ্রিল ভোর ৫ টায় শনির উদয় হবে।  শনির প্রভাব প্রবল হবে। শুভ ফল পাবেন ৫ রাশির জাতক-জাতিকারা। চাকরি এবং ব্যবসায় আপনি উন্নতি করবেন। আসবে এগিয়ে যাওয়ার সুযোগ।

বৃষ রাশি- কাজে গভীরভাবে মনোনিবেশ করতে পারবেন। আপনার সামাজিক পরিধি বাড়বে। ধর্মে আগ্রহ বাড়বে। আর্থিক উন্নতির যোগ। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে। পরিবারে সুখ। 

মিথুন রাশি- সঠিক পরিকল্পনায় এগিয়ে যাবেন। পাবেন পরিশ্রমের ফল। আপনার ঝুলিতে আসবে সাফল্য। আপনার পথের বাধা সরে যাবে। আপনার মান-সম্মান বাড়বে। পুরস্কার পাওয়ার সম্ভাবনা। আপনি কোনও শুভ কাজে যোগ দেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভ দেবে।

তুলা রাশি- আপনি পাবেন শুভ ফল। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। কেরিয়ারে ভালো করবেন। তবে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ করবেন।

ধনু রাশি- মধুর কথা বলুন। এতেই আসবে সাফল্য। বাড়ান যোগাযোগ। আর্থিক কষ্ট থেকে মুক্তি। আপনার আয় বাড়বে। শনির কৃপায় ফিরবে সৌভাগ্য। নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার বিরোধীদের বিরুদ্ধে জয়লাভ করবেন। আপনাকে নতুন পেশাদার দায়িত্বও দেওয়া হতে পারে।

মকর রাশি- আপনি এমন কোনও সাহসী সিদ্ধান্ত নিতে পারেন যা অত্যন্ত লাভজনক হবে। আপনার দক্ষতা বাড়বে। কাজের প্রশংসা হবে। কেরিয়ারে উন্নতি করবেন। ব্যবসাতেও লাভ হবে। সময়টা উপভোগ করবেন। নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement