Advertisement

Lucky 3 রাশিতে বড়বাবার কৃপাদৃষ্টি, 9 October To 8 February 2027 Golden Time

অক্টোবর মাসের শুরুতেই নক্ষত্র পরিবর্তন করে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনি। নিজের নক্ষত্রে শনির প্রবেশের ফলে কয়েকটি রাশির জাতক বিশেষ ভাবে লাভবান হতে পারেন।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 9:47 PM IST
  • উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন বড়বাবা।
  • লাভবান হবেন ৩ রাশির জাতক ও জাতিকারা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব হলেন কর্মফল দাতা। জাতকের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনি। সেই কারণেই তাঁকে ন্যায়ের দেবতাও বলা হয়। নবগ্রহের মধ্যে শনির গতিই সবচেয়ে ধীর। একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে। রাশির পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও পরিবর্তন করে শনি। এই মুহূর্তে শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রেবতী নক্ষত্রে অবস্থান করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন বড়বাবা। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন। এর ফলে লাভবান হবেন ৩ রাশির জাতক ও জাতিকারা।

বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ অনুকূল হতে পারে। ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন। তৈরি হবে আয়ের সুযোগ।  চাকরি এবং ব্যবসাতেও উন্নতির যোগ। চাকরিজীবীদের পরিশ্রমের সুফল মিলতে পারে। কাজ প্রশংসিত হতে পারে। দীর্ঘ দিন ধরে কোনও কাজে বাধা থাকলে এবার সাফল্য আসতে পারে। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে অপূর্ণ কোনও ইচ্ছাও পূরণ হতে পারে।

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্যও শনির এই নক্ষত্র পরিবর্তন লাভজনক হতে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ। চাকরিজীবীরা সাফল্য পেতে পারেন। ভাল অঙ্কের বোনাস বা আয়বৃদ্ধির সম্ভাবনা। নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। কাজে আরও বেশি মনোযোগ দিতে পারেন। নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। সম্পর্কের ক্ষেত্রেও মাধুর্য বজায় থাকতে পারে। জমি, বাড়ি বা সম্পত্তি কেনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকেও ভাল লাভের সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।

কুম্ভ রাশি: এই রাশির জাতকদের জন্য শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ অত্যন্ত শুভ। আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। খুলে যেতে পারে আয়ের নতুন উৎস। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। ভেবেচিন্তে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল লাভ মিলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটতে পারে। কারও সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্যও মিটে যাবে। চাকরিজীবীদের জন্যও সময়টি অনুকূল। কাজের জন্য প্রশংসা এবং স্বীকৃতি পাবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement