Advertisement

4 Lucky রাশির চাকরি, ব্যবসায় তড়তড়িয়ে উন্নতি, আয়বৃদ্ধি, পড়ুন 9 Oct To 7 Feb Shani Horoscope

জ্যোতিষ অনুযায়ী, শনির তিনটি নক্ষত্র হল পুষ্য, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ। পুষ্য নক্ষত্রের তুলনায় অনুরাধা নক্ষত্রে শনি বেশি শক্তিশালী। আবার অনুরাধার তুলনায় উত্তরভাদ্রপদ নক্ষত্রে শনিদেব আরও বেশি শক্তি লাভ করেন।

শনি রাশিফলশনি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 4:38 PM IST
  • অক্টোবরে শনির নক্ষত্র বদল।
  • টানা কয়েক মাস লাকি ৪ রাশি।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি হল শক্তিশালী ও কঠোর গ্রহ। সবচেয়ে ধীর গতিতে চলে। ফলে শনির অবস্থানে পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী থাকে। কর্মফল, ন্যায়, আয়ু এবং শৃঙ্খলার প্রধান কারক গ্রহ হল শনি। নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করেন শনিদেব। বর্তমানে শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছে। আগামী ৯ অক্টোবর নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে। শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে উপকৃত হবেন ৪ রাশির জাতক ও জাতিকা। দেখে নেওয়া যাক, শনির অবস্থান বদলে কোন কোন রাশি লাভবান হবে। 

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৯ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন শনিদেব। ১১ ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে শনি বক্রী অবস্থায় থাকবেন। অর্থাৎ ১১ ডিসেম্বর পর্যন্ত এটাই  শনিদেবের অবস্থান। তারপর ১২ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওই নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবেন। ৮ ফেব্রুয়ারি ফের রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন বড়বাবা। ফলে বুঝতেই পারছেন শনির প্রভাব দীর্ঘদিন ধরে থাকবে ৪ রাশিতে।  

সিংহ রাশি: দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সময়ে শেষ হবে। ধীরে ধীরে কমতে পারে শারীরিক ও মানসিক কষ্ট। ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব। দীর্ঘ দিনের আর্থিক সমস্যার অবসান হতে পারে। সঞ্চয় করতেও সফল হবেন।
ব্যবসায় লাভের মুখ। ব্যবসায় দীর্ঘ দিন ধরে চলা সমস্যারও সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু ও বিরোধীদের প্রভাব কমবে। চাকরিজীবীদের জন্যও সময়টি ভাল যেতে পারে। পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির সুযোগ আসতে পারে। জমি বা গাড়ি সংক্রান্ত দীর্ঘ দিনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি: উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে শনি আপনার আর্থিক অবস্থা থেকে প্রেমের সম্পর্কে প্রভাব ফেলবে। কাজে ইতিবাচক ফল মিলতে পারে। নিজের পরিশ্রমের ফলও পাবেন। স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা কিছুটা কমতে পারে। কোনও সুখবরও আসতে পারে। শনির ইতিবাচক প্রভাব কর্মজীবনেও দেখা যেতে পারে। ব্যক্তিত্বে বড় ধরনের পরিবর্তন আসবে। ভবিষ্যৎ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন।

Advertisement

কুম্ভ রাশি: আর্থিক লাভের সম্ভাবনা। জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনার বর্তমানে শনির সাড়েসাতির শেষ পর্যায় চলছে। তাই নিজের নক্ষত্রে শনির প্রবেশের পর জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ভেবেচিন্তে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল লাভের সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য সময়টি ভাল কাটতে পারে। আপনার কাজ ও পরিশ্রমের প্রশংসা। এর ফলে বড় কোনও দায়িত্ব আপনার হাতে আসতে পারে। স্বাস্থ্যও ভাল থাকার সম্ভাবনা রয়েছে। শৃঙ্খলা মেনে এবং পরিকল্পনা করে এগোতে পারলে লাভবান হতে পারেন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আপনার জন্য লাভজনক হতে পারে। দীর্ঘ দিন ধরে চলা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের ফল পেতে পারেন। ব্যবসায় পুরনো যোগাযোগের মাধ্যমে লাভ। কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা বাণিজ্যিক সিদ্ধান্ত থেকেও আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি কেরিয়ার এবং অর্থ, দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদ ও দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প হাতে পাবেন। ব্যবসা সম্প্রসারণের সুযোগ। সঞ্চয় বাড়বে। আরও শক্তিশালী হবে আর্থিক পরিস্থিতি।
 

Read more!
Advertisement
Advertisement