Advertisement

Sawan Lord Hanuman Lucky Zodiacs: শ্রাবণে সব সঙ্কট কাটবে, শিবের মাসে হনুমানের অপার কৃপায় ৪ রাশির ভাগ্য

প্রতি শনি ও মঙ্গলবার ছাড়াও সপ্তাহের যেকোনও দিনই পবনপুত্রের নামে আরাধনা করা যায় সেক্ষেত্রে অত্যন্ত ভাল হতে পারে অভাব অভিযোগ এক্কেবারে জীবন থেকে দূরে সরে যাবে ফুটবে সাফল্যের ফুল।

শ্রাবণে পাবেন হনুমানজির অসীম কৃপাশ্রাবণে পাবেন হনুমানজির অসীম কৃপা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • এই মাসে বজরঙ্গবলীর কৃপায় জীবন থেকে মুছে যাবে অভাব অভিযোগ।

চলছে পবিত্র শ্রাবণ মাস। আর এই মাসে বজরঙ্গবলীর কৃপায় জীবন থেকে মুছে যাবে অভাব অভিযোগ। শ্রাবণ মাস শিবের নামে নিযোজিত, এই শ্রাবণই শিবের নামে অর্পিত, সব থেকে বড় কথা হল পবনপুত্র হলেন শিবের একাদশতম রুদ্রাবতার। প্রতি শনি ও মঙ্গলবার ছাড়াও সপ্তাহের যেকোনও দিনই পবনপুত্রের নামে আরাধনা করা যায় সেক্ষেত্রে অত্যন্ত ভাল হতে পারে অভাব অভিযোগ এক্কেবারে জীবন থেকে দূরে সরে যাবে ফুটবে সাফল্যের ফুল। তবে পবনপুত্র হনুমানের প্রিয় কয়েকটি রাশি, জীবনের নানান ক্ষেত্র থেকেই লাভের মুখ দেখতে পারেন। 

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশাল মুহূর্ত আসতে চলেছে ৷ নানান সমস্যা দূর হবে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতিকর পরিস্থিতি আসবে ৷ বাধা বিপত্তি দূর হবে নিমেষেই। টাকা পয়সা বাড়ি গাড়ি পাবেন জাতক-জাতিকারা। জীবনের সমস্ত সুখ পায়ের তলায় আসতে চলেছে ৷ নানান সমস্যার সমাধান হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা পবনপুত্র হনুমানের কৃপা পেয়ে থাকেন। নানান সমস্যার পরে জীবন সুখে কাটে। প্রচুর পরিশ্রম করে থাকেন। সব মিলিয়ে এবার জাতক-জাতিকাদের জন্য আসতে চলেছে আরও ভাল সময়। কর্মক্ষেত্রে উন্নতি, বাধা বিপত্তি পাবেন জাতক-জাতিকারা।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আরও ভাল পরিস্থিতি আসতে চলেছে। সাফল্যে ভরবে জীবন, এক সঙ্গে অনেক কিছুই পাবেন জাতক-জাতিকারা। বাড়ির সঙ্গে সঙ্গে গাড়ি পাবেন জাতক-জাতিকারা। বাধা বিপত্তি কাটবে, সরবে ব্যথা যন্ত্রণার সমস্ত সামগ্রী, হনুমানের অত্যন্ত প্রিয় এই রাশি। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারাও পবনপুত্র হনুমানের প্রিয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাধা বিপত্তি হতে পারে। সাফল্য পাবেন মনের মতই। বজরঙ্গবলির কৃপায় চাকরি ও ব্যবসায় সমান তালে উন্নতি করতে পারবেন জাতক-জাতিকারা। নতুন করে জীবনের সমস্ত প্রান্ত এক্সপ্লোর করতে পারবেন জাতক-জাতিকারা।

Read more!
Advertisement
Advertisement