Advertisement

Sravan Monday 2026: শ্রাবণের শেষ সোমবারে শুক্র-চন্দ্রের যুতি, ৩ রাশির গোল্ডেন টাইম

Sawan Ka Teesra Somwar 2026: ১৭ অগাস্ট ২০২৬, সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার। একই দিনে নাগপঞ্চমীও পড়েছে। তার উপর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ দিন কন্যা রাশিতে শুক্র ও চন্দ্রের যুতি তৈরি হতে চলেছে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ যোগ বেশ কিছু রাশির জাতকের জন্য শুভ ফল দিতে পারে।

 জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ যোগ বেশ কিছু রাশির জাতকের জন্য শুভ ফল দিতে পারে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ যোগ বেশ কিছু রাশির জাতকের জন্য শুভ ফল দিতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 9:33 PM IST
  • ১৭ অগাস্ট ২০২৬, সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার।
  • দীর্ঘদিনের আটকে থাকা কাজও এই সময় এগিয়ে যেতে পারে।
  • শিক্ষা, চাকরি, ব্যবসা, অর্থ, বিনিয়োগ, প্রেম এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।

Sawan Somwar 2026: ১৭ অগাস্ট ২০২৬, সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার। একই দিনে নাগপঞ্চমীও পড়েছে। তার উপর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ দিন কন্যা রাশিতে শুক্র ও চন্দ্রের যুতি তৈরি হতে চলেছে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ যোগ বেশ কিছু রাশির জাতকের জন্য শুভ ফল দিতে পারে। বিশেষ করে বৃষ, কন্যা এবং মকর রাশি; এই তিন রাশির জাতকদের জন্য সময়টি ভাল হতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা, অর্থ, বিনিয়োগ, প্রেম এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কারও দীর্ঘদিনের আটকে থাকা কাজও এই সময় এগিয়ে যেতে পারে বলে জ্যোতিষীয় মত।  

বৃষ রাশি 
শুক্র-চন্দ্রের এই যুতি বৃষ রাশির জাতকদের জন্য বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে বলে মনে করা হচ্ছে। বুদ্ধি ও চিন্তাশক্তির বিকাশ হতে পারে। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল ফল পেতে পারেন। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্যও সময়টি অনুকূল হতে পারে।

বিনিয়োগের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে কোনও বিনিয়োগ করার আগে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়াই ভাল। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে। দাম্পত্য জীবনেও সুখ ও শান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, শিক্ষা, অর্থ এবং সম্পর্ক; তিন ক্ষেত্রেই বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি কিছুটা স্বস্তির হতে পারে।

কন্যা রাশি 
কন্যা রাশিতেই শুক্র ও চন্দ্রের যুতি তৈরি হচ্ছে। তাই এই রাশির জাতকদের উপর এর প্রভাব বিশেষ ভাবে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এই সময় ব্যক্তিত্বে আকর্ষণ বাড়তে পারে। কথাবার্তার মাধ্যমে অন্যদের সহজেই প্রভাবিত করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনাও রয়েছে।

চাকরিজীবীদের জন্যও ভাল খবর রয়েছে। আয় বাড়তে পারে, নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের কোনও বড় চুক্তি বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

পারিবারিক জীবনেও সুখের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ আসবে। ফলে সামগ্রিক ভাবে কন্যা রাশির জাতকদের জন্য আগামী কয়েকটি দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মকর রাশি 
মকর রাশির জাতকদের জন্য শুক্র-চন্দ্রের এই যুতি অর্থ এবং ভাগ্যের দিক থেকে শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগ করা টাকা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা রাখার আগে অবশ্যই বিষয়টি ভাল ভাবে যাচাই করা উচিত।

জ্যোতিষীয় মতে, এই যুতি মকর রাশির ভাগ্যস্থানে তৈরি হওয়ায় ভাগ্যের সহায়তা পেতে পারেন জাতকেরা। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা ফের এগোতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্যের সম্ভাবনা রয়েছে।

পরিবারের দিক থেকেও সময়টি ভাল কাটতে পারে। বাবা-মায়ের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও সুখবর মিলতে পারে। বিশেষ করে যাঁরা এখনও সিঙ্গল, তাঁদের জীবনে কোনও বিশেষ মানুষের আগমন হতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যা।

১৭ অগাস্ট স্পেশাল কেন?
১৭ অগাস্ট শ্রাবণের তৃতীয় সোমবার। একই দিনে নাগপঞ্চমীও পালিত হবে। তার উপর শুক্র ও চন্দ্রের যুতিকে ঘিরে তৈরি হয়েছে জ্যোতিষীয় বিশেষ যোগ। তাই ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতিষ; দুই দিক থেকেই দিনটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।  

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement